ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬৯ দিনে ছয় দেশ সফর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খানকে ঘিরে প্রশ্ন রাজপথের লড়াকু সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের গল্প ৫৩টি বাড়ি-ফ্ল্যাটের সন্ধান দুবাইয়ে বাংলাদেশি আ’লীগ নেতাদের সাম্রাজ্য ১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই: পার্থকে তাজনূভা জাবীন ১৩৩ দেশের অংশগ্রহণে মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু নদীদূষণ রোধে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে সউদী-তুরস্ক-পাকিস্তান শত্রুরাষ্ট্র আচরণে ভারত সমালোচনার মুখেও ফিফা সভাপতির পাশে দাঁড়াল আর্জেন্টিনা সাতসকালে সড়কে ঝরল ১৫ প্রাণ

সূচকের পতন, বেড়েছে লেনদেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ১৩২ বার

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস বুধবার (২৫ সেপ্টেম্বর) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪১.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৩৬ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ৫.০৭ পয়েন্ট কমে ১ হাজার ২৯৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪.৪০ পয়েন্ট কমে ২ হাজার ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৮টি কোম্পানির, কমেছে ৩৫৫টির এবং অপরিবর্তিত আছে ১৪টির।

ডিএসইতে এদিন মোট ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭১৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০০.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৬৭০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৭৪.৪৭ পয়েন্ট কমে ১৬ হাজার ১ পয়েন্টে, শরিয়া সূচক ৬.৭০ পয়েন্ট কমে ১ হাজার ৪৩ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ২৪.৮৫ পয়েন্ট কমে ১২ হাজার ৯১৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৩৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২০টি কোম্পানির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত আছে ১৪টির।

দিন শেষে সিএসইতে ১৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬৯ দিনে ছয় দেশ সফর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খানকে ঘিরে প্রশ্ন

সূচকের পতন, বেড়েছে লেনদেন

আপডেট টাইম : ০৬:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪