ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

প্রয়োজনে শাওনের আইনি লড়াই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬
  • ৩৭৮ বার

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাসের কাহিনী নকল করে ‘ইএসপি—একটি রহস্য গল্প’ নামে একটি চলচ্চিত্র তৈরির অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের নির্মাতা শেখর দাসের বিরুদ্ধে। যদি প্রয়োজন পড়ে তাহলে প্রয়াত এই লেখকের স্ত্রী, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন। এদিকে, বাংলাদেশ বইমেলায় যোগ দিতে আজ দুপুরে কলকাতায় পৌঁছেছেন শাওন।

‘ইএসপি—একটি রহস্য গল্প’ সিনেমার মূল দুই চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও রাইমা সেন। সিনেমাটিতে অনুমতি ছাড়াই ‘দেবী’র গল্প ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন শাওন। তিনি আরও জানান, এতে কাহিনীকার হিসেবে হুমায়ূন আহমেদ নয়, উল্লেখ করা হয়েছে শিবাশীষ রায় নামের অন্য এক লেখকের।

কলকাতা থেকে মুঠোফোনে শাওন জানান, “ঘটনাটি স্বাভাবিকভাবেই আমাকে মর্মাহত করেছে। যদি অনুমতি নিয়ে তারা গল্পটি ব্যবহার করতো, আমার তাতে কোনো আপত্তি ছিল না। কিন্তু তারা অনুমতি তো নেয়ই-নি; বরং কাহিনীকার হিসেবে অন্য একজনের নাম ব্যবহার করেছে, যা সত্যিই খুব দুঃখজনক।’ তিনি আরও বলেন, “শুনেছি ইতোমধ্যে সিনেমাটির কর্তৃপক্ষ ক্ষমা চাইতে প্রস্তুত বলে জানিয়েছে। কিন্তু ক্ষমা চাওয়া আর প্রস্তুতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আগে তাদের সঙ্গে বসতে চাই। তারপর সিদ্ধান্ত নেব। যদি মতৈক্যে না আসতে পারি প্রয়োজনে আইনি লড়াইয়ে যাবো। আপাতত এ বিষয়ে বাড়তি কিছু বলতে চাচ্ছি না।’

পশ্চিমবঙ্গের এই ছবিটিকে ‘দেবী’ গল্পের হুবহু নকল দাবি করে শাওন বলেন, “আমি ছবিটি রিলিজের প্রায় দুদিন পরে সিনেমাটি দেখেছি। অনেকেই আমাকে ফোন করে এ ব্যাপারটি অবহিত করেছেন। ফলে টরেন্ট-এর মাধ্যমে আমি ছবিটি যোগাড় করে দেখেছি। উপন্যাসটা যাদের পড়া আছে তারা ছবিটি দেখলেই পরিষ্কার বুঝতে পারবেন যে এটি ‘দেবী’ উপন্যাসের পুরোপুরি নকল।”

জানা গেছে, কলকাতা যাওয়ার আগে শাওন ‘বাংলাদেশ ফিল্ম প্রডিউসার অ্যান্ড ডিস্ট্রিবিউটর’-এর সদস্যদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন। তারা তাকে কলকাতার একটি সংগঠনের কথা বলেছেন, যারা কপিরাইট আইন নিয়ে কাজ করে। শাওন তাদের সঙ্গেও যোগাযোগ করবেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

প্রয়োজনে শাওনের আইনি লড়াই

আপডেট টাইম : ১২:০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬