ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের পাশে জন কেরি, গা জ্বলছে খালেদার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:২২ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০১৬
  • ৫০১ বার

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ লালন-পালন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার দল।

তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় জন কেরি বাংলাদেশের পাশে আছেন। খালেদা জিয়া এটা মেনে নিতে পারছেন না। এতে তার গা জ্বালাপোড়া করছে।

বুধবার সিলেটে দক্ষিণ সুরমার কামাল বাজার সংলগ্ন মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে গণভোজ ও জঙ্গিবিরোধী সমাবেশে এসব

কথা বলেন তিনি।

যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও বঙ্গবন্ধু পরিষদ দক্ষিণ সুরমা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে গাড়ি জ্বালানো, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, পেট্রলবোমা দিয়ে মানুষ হত্যার জন্য খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন জিয়াউর রহমান। তার বিচার সৃষ্টিকর্তা করেছেন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

বাংলাদেশের পাশে জন কেরি, গা জ্বলছে খালেদার

আপডেট টাইম : ১১:০৮:২২ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০১৬