ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

নতুন রাজনৈতিক দল নিউক্লিয়াস পার্টির আত্মপ্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ১২৯ বার
ঢাকা বিশ্ববিদ্যালয় লিডারশিপ ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সিদ্দিক হোসাইন এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসএমডি জিদানের যৌথ উদ্যোগে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। ‘স্বাধীন হতে স্বাধীন হও’ স্লোগানকে ধারণ করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করার লক্ষ্যে গঠিত এই দলটির নাম নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ (এনপিবি)।

শুক্রবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দল গঠনের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি নবগঠিত এই দলের পক্ষ থেকে দেশের বন্যাকবলিত এলাকার বন্যার্তদের সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় লিডারশিপ ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসএমডি জিদান। তিনি বলেন, ‘আমাদের সংগঠনের মূলনীতি হলো বৈষম্যমুক্ত এবং নিরাপদ বসবাসযোগ্য রাষ্ট্র বিনির্মাণ। অর্থাৎ এমন একটি দেশ গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি মানুষ সমানভাবে জীবন যাপন করতে পারবে, থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো আহাজারি, থাকবে না কোনো জুলুম, অত্যাচার ও নিপীড়ন, থাকবে শুধু শান্তি, শৃঙ্খলা আর হৃদয় নিংড়ানো ভালবাসা।’

তিনি আরো বলেন, ‌‌‌’আমরা দলটিকে এমনভাবে গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে, এই দলটি জাতির বিবেক ও পাহারাদার হয়ে জনগণের দেশ জনগণের হাতে রেখে সব আইন ও শাসন ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়ন করবে এবং অন্যদের সহযোগিতা করবে যাতে করে দেশ সর্বদা জনগণের হাতে থাকে ও সুষ্ঠুভাবে শাসিত হয়।

নিউক্লিয়াস পার্টি হবে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার ধারক বাহক।’এসএমডি জিদান বলেন, ‘প্রতিবেশী দেশ যেভাবে আন্তর্জাতিক নদীতে বাঁধ নির্মাণ করে প্রতিবছর বাংলার মানুষের ব্যাপক জানমালের ক্ষতি সাধন করে যাচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। তাই এই সমস্যার স্থায়ী সমাধান আমাদেরই করতে হবে। আমরা আর পানিতে ডুবে মরতে চাই না।

উন্নয়নের মূল উদ্দেশ্য হচ্ছে, মানুষের জীবনের নিরাপত্তা বিধান করা। যে উন্নয়ন মানুষের জীবন রক্ষা করতে পারে না, সেটি উন্নয়ন নয়।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

নতুন রাজনৈতিক দল নিউক্লিয়াস পার্টির আত্মপ্রকাশ

আপডেট টাইম : ১১:০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪