ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আদালতে ইমরানের স্ত্রী ও বোনের তুমুল ঝগড়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • ১৮৫ বার

তোশাখানা মামলার শুনানির জন্য রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে আদালত বসেছে। সোমবার (১৮ আগস্ট) সেখানে শুনানির সময় তুমুল ঝগড়ায় জড়ান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও তার বোন আলিমা খান।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, সোমবার জেলের ফ্যামিলি সেকশন থেকে হঠাৎ নারীদের চিৎকার-চেঁচামেচি শোনা যায়। ইমরান তখন সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন।

জানা যায়, আদালতে উপস্থিত একজন নারী আইনজীবীকে নিয়ে আলিমা মন্তব্য করলে ক্ষিপ্ত হন বুশরা। এ সময় বুশরা ও তার মেয়েরা আলিমার সঙ্গে তর্কে জড়ান। ঘটনাস্থলে উপস্থিত বুশরার এক নাতনি তখন কান্না শুরু করে দেয়।

এদিকে ইমরান গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় দাবি করেন, সাবেক আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে আটকের ‘নাটক’ তাকে সামরিক আদালতে নিয়ে যাওয়ার জন্যই করা হয়েছে।

সপ্তাহখানেক আগে ফয়েজ হামিদকে আটক করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। গত ৯ মে পাকিস্তানে সৃষ্ট অস্থিতিশীল অবস্থার দায় স্বীকার করার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান ইমরান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মনে করছেন, তার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে উপস্থাপনের জন্যই ফয়েজ হামিদকে আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আদালতে ইমরানের স্ত্রী ও বোনের তুমুল ঝগড়া

আপডেট টাইম : ১১:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪