ঢাকা ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাশিয়ার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেন সেনারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • ১৮৯ বার

রাশিয়ার ভূখণ্ডে লড়াই চালিয়ে ৩০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা। ২০২২ সালে যুদ্ধ শুরু পর এটি রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে গভীর এবং উল্লেখযোগ্য অনুপ্রবেশ।

এ অবস্থায় কিয়েভকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এরইমধ্যে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে ষষ্ঠ দিনের মতো ইউক্রেনীয় সেনাদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।

এর আগে রোববার রাতে প্রথমবারের মতো রাশিয়ার মাটিতে অনুপ্রবেশ করে লড়াই চালানোর কথা স্বীকার করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। প্রথমবারের মতো সরাসরি রাশিয়ায় হামলার কথা স্বীকার করেন তিনি। পরে তিনি বলেন, চলতি গ্রীষ্মে রাশিয়ার কুরস্ক থেকে ২০০০টি আন্তঃসীমান্ত আক্রমণ চালানো হয়েছে।

গেল মঙ্গলবার হঠাৎ রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে হামলা চালায় ইউক্রেনের বাহিনী। সীমান্তবর্তী এ অঞ্চলটিতে ট্যাংকসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে তারা। এতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অংশ অরক্ষিত হয়ে পড়ে।

এই এলাকাটি রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ২৫ কিমি এবং ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

ইউক্রেনের একজন সিনিয়র কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, হাজার হাজার সৈন্য এই অভিযানে নিয়োজিত রয়েছেন। রাশিয়ান সীমান্ত রক্ষীদের প্রাথমিকভাবে যে ছোট অনুপ্রবেশের কথা বলা হয়েছিল এই সংখ্যা তার চেয়েও অনেক বেশি।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় ২ জন নিহত হয়েছে।

এএইচ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাশিয়ার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেন সেনারা

আপডেট টাইম : ১১:৩১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪