ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস অন্যের প্রশংসার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আচরণে যেন ফ্যাসিবাদের কোনো ছাপ না থাকে—নেতাকর্মীদের রিজভী পুলিশের দুই দিনের কঠোর দমনপীড়নের পরও রাহুল-প্রিয়াঙ্কাদের নেতৃত্বে উত্তাল দিল্লি ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করব: প্রধানমন্ত্রী এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু সীমিত হচ্ছে, ১২টার আগে প্রবেশ বন্ধ

সহিংসতার অভিযোগ, সারাদেশে ১৬ দিনে প্রায় ১২ হাজার গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
  • ২৪৭ বার

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সহিংসতার অভিযোগে গত ১৬ দিনে প্রায় ১২ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সরকার পতনের এক দফা দাবিকে কেন্দ্র করে নাশকতাসহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অন্তত পাঁচ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলেছে, সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল শনিবার পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় করা অন্তত সাড়ে পাঁচ শতাধিক মামলায় এদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের তথ্য অনুসারে কোটা সংস্কার আন্দোলনের নামে রাজধানীতে ভাঙচুর, সরকারি কাজে বাধা, চুরি, অগ্নিসংযোগ, হত্যাসহ বিভিন্ন অপরাধে গত শুক্রবার পর্যন্ত ২৭৪টি মামলায় তিন হাজারের বেশি সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অন্তত ৫৩টি হত্যা মামলা। এসব মামলায় ১৫ দিনে (১৭ জুলাই থেকে ১ আগস্ট) তিন হাজার ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে গত ২৩ জুলাই এক দিনে সর্বোচ্চ ৫১৬ জনকে কারাগারে পাঠানো হয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে এখন পর্যন্ত ১৮ পুলিশ সদস্য নিহতের খবর পাওয়া গেছে। এর বাইরে সারা দেশে দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন প্রায় দুই হাজার পুলিশ সদস্য। গ্রেপ্তারকৃতদের ১৯ থেকে ২১ জুলাই দফায় দফায় সংঘর্ষে প্রধান সড়কসহ বিভিন্ন গলিতে দুই পুলিশ সদস্যসহ ৩৩ জন নিহত হন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগ থেকে জানা যায়, সহিংসতার ঘটনায় ডিএমপির (ঢাকা মহানগর পুলিশ) বিভিন্ন থানায় এখন পর্যন্ত মামলার সংখ্যা ২৭৪।

দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৮৪, ১৪৯, ৩০৭, ৩০২ সহ আরো বেশ কিছু ধারায় এসব মামলা করা হয়েছে। এতে বৈআইনি জনতাবদ্ধ হয়ে ভাঙচুর, সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ, হত্যাসহ বিভিন্ন অপরাধের কথা বলা হয়েছে। এর মধ্যে অন্তত ৫৩টি হত্যা মামলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’

সহিংসতার অভিযোগ, সারাদেশে ১৬ দিনে প্রায় ১২ হাজার গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:১৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪