ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আন্দোলনে গুলি না চালানোর’ রিটের শুনানি হতে পারে আগামীকাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • ১৪১ বার

আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটটি হাইকোর্টের আগামীকালের কার্যতালিকায় এসেছে। আজ শনিবার (৩ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়।

সেখানে দেখা যায়, হাইকোর্টের আগামীকাল রোববারের কার্যতালিকায় রিটটির অবস্থান ১০ নম্বরে রয়েছে। এর আগে, বুধ ও বৃহস্পতিবার বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস. এম. মাসুদ হোসাইন দোলন অসুস্থতার কারণে ছুটিতে থাকায় বসেনি ডিভিশন বেঞ্চ। ফলে, ঝুলেই ছিলো আলোচিত এই রিটের শুনানি ও আদেশ।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনে সরাসরি গুলি না করা নিয়ে দু’দিন ধরে হাইকোর্টে দীর্ঘ শুনানি চলে। যুক্তি, পালটা যুক্তি, বাক-বিতণ্ডা আর হট্টগোলে উত্তেজনাও ছড়ায় এজলাসে। তাছাড়া, দেশের চলমান পরিস্থিতির কারণে এ রিটের আদেশ নিয়ে সবারই আগ্রহ রয়েছে।

এদিকে, আন্দোলনের সময় গুলিতে ১৬ শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয় রিটে। সেটির শুনানি আগামী সপ্তাহে হওয়ার কথা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

আন্দোলনে গুলি না চালানোর’ রিটের শুনানি হতে পারে আগামীকাল

আপডেট টাইম : ১০:৩৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪