ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জনমতে ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে হিলারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬
  • ৪২৫ বার

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। এই নিয়ে চলছে নানা পর্যালোচনা ও জরিপ। সর্বশেষ জরিপে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন জনমত জরিপে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছেন।

শুক্রবার জরিপ সংস্থা ইপসসের করা ওই জরিপের তথ্য প্রকাশিত হয়। জানিয়েছে রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে ১৪-১৮ অগাস্ট পর্যন্ত চালানো নতুন এ জরিপে দেখা গেছে, ৪২ শতাংশ ভোটার নভেম্বরের নির্বাচনে হিলারিকে ভোট দিতে আগ্রহী। ট্রাম্পের পক্ষে জনসমর্থন ৩৪ শতাংশ।

জরিপে অংশ নেওয়া বাকি ২৩ শতাংশ ভোটার এ দুজনের কাউকেই ভোট দেবেন না বলে জানিয়েছেন।

‘প্রার্থীদের মধ্যে কাকে পছন্দ’- এ প্রশ্নের জবাবে জরিপে অংশ নেওয়া ৪১ শতাংশ হিলারির পক্ষে অবস্থান নিয়েছেন। ৩৪ শতাংশ ভোট নিয়ে ট্রাম্প দ্বিতীয়, ৭ শতাংশের ভোট নিয়ে স্বতন্ত্র প্রার্থী গ্যারি জনসন তৃতীয় হয়েছেন। দুই শতাংশের পছন্দের তালিকায় আছেন গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

জনমতে ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে হিলারি

আপডেট টাইম : ১২:৩৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬