ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

গাঁজায় মগ্ন ওবামা কন্যা মালিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০১৬
  • ৪৬৪ বার

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ১৮ বছর বয়সী কন্যা মালিয়ার বিরুদ্ধে ধূমপানের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, মালিয়া সিগারেটজাতীয় কিছু টানতে ব্যস্ত। তবে সমালোচকরা বলছেন, মালিয়া সে সময় গাঁজায় মগ্ন ছিলেন। খবর দ্য টেলিগ্রাফ।

সদ্য হাইস্কুলের পাঠ চুকিয়েছেন মালিয়া। আগামী বছর হার্ভার্ডে যাত্রা শুরু হবে তার। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোর লোল্লাপালুজা মিউজিক ফেস্টিভালে গত মাসে অংশ নিয়েছিলেন ওবামা কন্যা। সেখানেই নেশায় বুঁদ হতে দেখা যায় তাকে।

রাডার অনলাইনে প্রকাশিত ৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ওবামা কন্যা মালিয়ার সামনে এক তরুণী নাচছেন এবং ভেঙচি কাটছেন; পেছনে রয়েছেন মালিয়া। সেখানেই তাকে সিগারেটজাতীয় কিছু টানতে দেখা যাচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী রাডার অনলাইনকে জানিয়েছেন, সেখানে তিনি গাঁজার গন্ধ পেয়েছিলেন।

গাঁজা সেবন ইলিনয় অঙ্গরাজ্যে অপরাধ হিসেবে দেখা হয়। তবে কেউ চাইলে ১০ গ্রাম গাঁজা নিজের কাছে রাখতে পারেন। লোল্লাপালুজা মিউজিক ফেস্টিভালে অংশ নেয়ায় গত মাসে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে হিলারি ক্নিনটনের ভাষণের সময় উপস্থিত থাকতে পারেননি মালিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

গাঁজায় মগ্ন ওবামা কন্যা মালিয়া

আপডেট টাইম : ১২:২৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০১৬