ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মদনে হতদরিদ্রের জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • ২১২ বার

নিজাম (নেত্রকোণা)প্রতিনিধিঃ নেত্রকোণার মদন পৌরসদরে একটি অসহায় হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনশীল জমিটির উপর দিয়ে রাতের আধাঁরে রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যাক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে অসহায় পরিবারটির এক সদস্য মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, মদন পৌর শহরের ৭নং ওয়ার্ডের মৃত আব্দুস সাত্তার খান চার মেয়ের জন্য ২৪ শতাংশ জমি রেখে মারা যান। একমাত্র উৎপাদনশীল এই জমিটিই এই পরিবারের একমাত্র ভরসা। পৌর আওয়ামী লীগ সভাপতি সুরজিত কুমার বৈশ্য তার জমি উচ্চ মূল্যে বিক্রি করার লক্ষে কাবিটা প্রকল্প দেখিয়ে গত ১৯ মে রাতের আধাঁরে এই জমির উপর দিয়ে একটি রাস্তা নির্মাণ করেন।

শুরু থেকেই পরিবারটি জমির উপর দিয়ে রাস্তা নির্মাণে বাধা প্রদান করলেও কোন রকম তোয়াক্কা না করে পরিবারটিকে নানা রকম হুমকি দিয়ে আসছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। রাতের আধাঁরে রাস্তা নির্মাণ করায় জমিটি ফসল আবাদে অনুপযোগী হওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে। পরিবারটি দাবী জমিতে ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করতে পারে সে ব্যবস্থা যেন কর্তৃপক্ষ গ্রহণ করেন।

বিষয়টি নিয়ে পৌর আওয়ামী লীগ সভাপতি সুরজিত বৈশ্য জানান, এই পরিবারের জমির উপর দিয়ে কোন রাস্তা যায়নি। এখানে ১লাখ টাকার কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ হচ্ছে। যদি তার জমির উপর কোন মাটি পড়ে থাকে তাহলে দ্রত সড়িয়ে দেয়া হবে।

ইউএনও মো. শাহ আলম মিয়া জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করার জন্য সহকারি কমিশনার ভূমিকে দায়িত্ব দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মদনে হতদরিদ্রের জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ

আপডেট টাইম : ০২:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪