ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ধবলধোলাইয়ের মুখে রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • ১২৫ বার

‘আমরা যদি (শনিবার) জিততে পারি, প্রেরণা নিয়েই বিশ্বকাপে যেতে পারব। এটা অবশ্যই আমাদের সাহায্য করবে’-এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্রের মোনাঙ্ক প্যাটেল যেন প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দুটিতে হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আজ শনিবার (২৫ মে) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল।

বানালদেশ সময় রাত ৯টায় শুরু হবে খেলাটি। যুক্তরাষ্ট্রের চাওয়া বাংলাদেশকে ধবলধোলাই করে বিশ্বকাপে পা রাখা। অন্যদিকে বাংলাদেশ মরিয়া নিজেদের ফিরে পেতে। সাকিব আল হাসান বলছেন, জিততে হলে সব বিভাগকেই ভালো করতে হবে।

সাকিব বলেন, ‘এটা দলীয় খেলা। সবারই দায়িত্ব নিতে হবে। কাউকে কিংবা কোনো বিভাগকে দোষ দিতে চাই না। টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে তিন বিভাগেই ভালো ক্রিকেট খেলতে হবে। এখানে ছোট–বড় কোনো দল নেই। যে কারণেই অন্য দুই সংস্করণের চেয়ে এটা বেশি রোমাঞ্চকর। এর বড় প্রমাণ গত দুই ম্যাচে যুক্তরাষ্ট্রের পারফরম্যান্স।’

এই সিরিজের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের খেলারই কোনো অভিজ্ঞত ছিল না। প্রথম ম্যাচ নয় শুধু, হারতে হয়েছে প্রথম সিরিজও। দুই ম্যাচেই ভুগিয়েছে টপ অর্ডার। দ্বিতীয় ম্যাচে টপ অর্ডার, লেয়ার মিডল অর্ডার ছিল সম্পূর্ণ ব্যর্থ। ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে লিটন দাসসহ দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচের দলেও আসতে পারে একাধিক পরিবর্তন। তবে পারফরম্যান্সে পরিবর্তন আসে না কি এখন সেটাই দেখার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ধবলধোলাইয়ের মুখে রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

আপডেট টাইম : ১২:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪