ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

বাজারমূলধন কমেছে ১২ হাজার কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • ১৯৯ বার

এবার টানা নিম্নমুখী শেয়ারবাজার। কমছে লেনদেন, মূল্যসূচক ও বাজারমূলধন। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৩২০টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে মূল্যসূচক কমেছে ১৪১ পয়েন্ট এবং বাজারমূলধন কমেছে ১২ হাজার কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, বেশ কয়েকটি কারণে শেয়ারবাজার নিম্নমুখী। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি, বিশ্ব অর্থনীতির নিম্নমুখী প্রবণতা এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক নেতিবাচক অবস্থার প্রভাব পড়েছে বাজারে। তাদের মতে, শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো জরুরি।

গত সপ্তাহে ৫ দিনে ডিএসইতে ৪ হাজার ৫৩ কোটি টাকা লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ৮১০ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ৪দিনে ৩ হাজার ৫০৮ কোটি টাকা লেনদেন হয়েছিল। প্রতিদিন গড়ে ৮৭৭ কোটি টাকা হয়েছিল। এ হিসাবে গত সপ্তাহে লেনদেন কমেছে ৫৪৫ কোটি টাকা। তবে প্রতিদিন গড়ে লেনদেন বেড়েছে ৬৭ কোটি টাকা। আলোচ্য সময়ে ডিএসই ব্রড সূচক ১৪১ পয়েন্ট কমে ৬ হাজার ১১২ পয়েন্টে নেমেছে। ডিএসই ৩০ সূচক দশমিক ৩২ পয়েন্ট কমে ২ হাজার ৯২ পয়েন্টে নেমেছে। ডিএসই শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩৫ পয়েন্টে উঠেছে। গত সপ্তাহে ৪১১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৯টি কোম্পানির শেয়ার, কমেছে ৩২০টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার। তবে ১০টি কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি। গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজারমূলধন ছিল ৭ লাখ ৬০ হাজার কোটি টাকা। সপ্তাহ শেষে তা কমে ৭ লাখ ৪৮ হাজার কোটি টাকায় নেমে এসেছে। এ হিসাবে বাজারমূলধন কমেছে ১২ হাজার কোটি টাকা।

একক কোম্পানি হিসাবে গত সপ্তাহে সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ১৮ শতাংশ বেড়েছে। এছাড়াও জিকিউ বলপেনের শেয়ারের দাম বেড়েছে ১৬ শতাংশ, গোল্ডেন সন ১৫ শতাংশ, ফাইন ফুড ১৩ শতাংশ, ফুয়াং সিরামিক ১০ শতাংশ, আফতাব অটোমোবাইল ৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৬ শতাংশ, বিকন ফার্মা ৫ শতাংশ, ইসলামী ব্যাংক মুদারাবা মিউচুয়াল ফান্ড ৫ শতাংশ এবং আলহাজ টেক্সটাইলের শেয়ারের দাম ৪ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে শীর্ষ দশের তালিকায় থাকা কোম্পানিগুলোতে ১ হাজার ৭০ কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাজারের মোট লেনদেনের ২৬ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে প্রথম অবস্থানে থাকা ফুয়াং সিরামিকের লেনদেন ২০৮ কোটি টাকা, দ্বিতীয় অবস্থানে সেন্ট্রাল ফার্মার লেনদেন ১৮৯ কোটি টাকা এবং তৃতীয় অবস্থানে থাকা মুন্নু ফেব্রিকসের ৯৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়াও শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আফতাব অটোমোবাইলের ৮৯ কোটি, ফরচুন সুজের ৮৯ কোটি, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৮৭ কোটি, বেস্ট হোল্ডিংসের ৮৪ কোটি, ফুয়াং ফুডের ৭৯ কোটি, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৭৫ কোটি এবং ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর ৭২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

বাজারমূলধন কমেছে ১২ হাজার কোটি টাকা

আপডেট টাইম : ১০:১৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪