ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রাথমিক শিক্ষকদের বদলির বিষয়ে যা জানাল অধিদপ্তর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • ১৫৯ বার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলির জন্য তৈরি সফটওয়্যার হালনাগাদসহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষের পথে, ফলে চলতি মাসেই বদলি শুরু হচ্ছে।শুক্রবার (৮ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু হয়। যা ওই বছরের ৩০ জুন পরীক্ষামূলক (পাইলটিং) উদ্বোধন হয়। এতদিন তা ম্যানুয়াল পদ্ধতিতে থাকায় রয়েছে বিষয়টি নিয়ে বাণিজ্য ও অনিয়মের অভিযোগ রয়েছে।

অনলাইনে বদলি যেভাবে

বদলিপ্রত্যাশী শিক্ষকরা প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। সেটি যাচাই করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাঠাবেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে। সেখান থেকে তা উপজেলা কর্মকর্তা যাচাই করে পাঠাবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিইও) কাছে। ডিপিইও সেটি মঞ্জুর বা নামঞ্জুরের বিষয়ে সিদ্ধান্ত দিয়ে সেটে আবার পাঠিয়ে দেবেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে। এরপর উপজেলা কর্মকর্তা বদলির বিষয়ে প্রয়োজনীয় আদেশ জারি করবেন। বদলিপ্রত্যাশীরা অনলাইনের মাধ্যমেই সেটি জানতে পারবেন। এ জন্য তিন ধাপের কর্মকর্তা ৩ দিন করে সময় পাবেন। এই সময়ের মধ্যে নিষ্পত্তি না করলে সেটি স্বয়ংক্রিয়ভাবেই যাচাইয়ের জন্য নিয়োজিত পরবর্তী ব্যক্তির কাছে চলে যাবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন বলছে, বর্তমানে দেশে ৬৫ হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, এতে ১ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬১৭ জন শিক্ষার্থী এবং ৩ লাখ ৫৯ হাজার ৯৫ জন শিক্ষক রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

প্রাথমিক শিক্ষকদের বদলির বিষয়ে যা জানাল অধিদপ্তর

আপডেট টাইম : ০৭:৫০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪