ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অমর একুশে বইমেলা পরিদর্শন করলেন চীনের রাষ্ট্রদূত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৭৬ বার
চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন অমর একুশে বইমেলা পরিদর্শন করেছেন। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত তিনি বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন।

বইমেলা পরিদর্শনকালে তিনি স্ত্রীকে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি কয়েকটি বই কিনেন এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের চায়না বুক হাউস থেকে শিশুদের কিছু বইও উপহার দেন।

রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে কনফুসিয়াস ইনস্টিটিউটের চায়না বুক হাউসের সামনে (৭৯১-৭৯২ নম্বর স্টল) লায়ন ড্যান্স, অপেরা মাস্ক, পেপার কাট, চাইনিজ ক্যালিগ্রাফি এবং চাইনিজ চা শিল্প পরিবেশনের আয়োজন করা হয়।

দুপুর তিনটায় মেলায় প্রবেশের পর উপস্থিত মানুষের সাথে প্রাথমিক শুভেচ্ছা বিনিময়ের পর তিনি চায়না বুক হাউসের স্টল থেকে শিশুদের বই উপহার দেন। পরে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলার অন্যান্য স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন স্টল থেকে দুটি বই ক্রয় করেন। মেলার উভয় মাঠ পরিদর্শনের পর মি. ইয়াও ওয়েন বইমেলা পরিদর্শন সম্পর্কে গণমাধ্যমের কাছে তার অনুভূতি প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, ‘স্ত্রীকে নিয়ে দ্বিতীয়বারের মতো বইমেলায় এসেছি। বেশিরভাগ বই বাংলায় লেখা দেখে আমি খুবই আনন্দিত। এটি বাংলা সংস্কৃতি ও সাহিত্যকে সমৃদ্ধ করছে। বইগুলোতে বাংলা সংস্কৃতির উপস্থাপনা ছিল, আমি মনে করি এটি বাংলা ও চীনা উভয় সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সাহায্য করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অমর একুশে বইমেলা পরিদর্শন করলেন চীনের রাষ্ট্রদূত

আপডেট টাইম : ০৫:৫৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪