ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঘোড়াশালে তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ মাস পর উৎপাদন শুরু স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা কুমিল্লায় দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা দেবে রেল কর্তৃপক্ষ মহাসড়কের ওপর দিয়ে যাওয়া রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালু করা হবে হরমুজে হামলা হলে আঞ্চলিক জ্বালানি-বিদ্যুৎ অবকাঠামো গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের হাদি হত্যা: আরও ১৪ দিনের জেল হেফাজতে ফয়সাল ও আলমগীর তারকাদের ঈদ সাজ হোয়াটসঅ্যাপে ‘গেস্ট চ্যাটস’ ফিচার, অ্যাকাউন্ট ছাড়াই করা যাবে মেসেজ ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার : ডেপুটি স্পিকার

সংরক্ষিত নারী আসনের ৪৮টি পাচ্ছে আওয়ামী লীগ, জাপা দুটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • ১৪৪ বার

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৮টি পাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর বাকি দুটি আসন পাচ্ছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। দ্বাদশ সংসদের ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন। সেই হিসাবে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হবেন ৪৮ জন। বাকি দুইজন জাপার।’

আওয়ামী লীগ থেকে সংরক্ষিত নারী আসনে কারা মনোনয়ন পাবেন, এমন প্রশ্নের জবাবে দলের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ পরিবারের সন্তানদের বেশি গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া মহিলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার নেত্রীরা অধিক গুরুত্ব পাবেন।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঘোড়াশালে তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ মাস পর উৎপাদন শুরু

সংরক্ষিত নারী আসনের ৪৮টি পাচ্ছে আওয়ামী লীগ, জাপা দুটি

আপডেট টাইম : ১১:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪