ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মমতাজের পাশে নেই ৩ বোন, অবস্থান ট্রাকের পক্ষে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ২০০ বার

মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কন্ঠশিল্পী মমতাজ বেগমের পাশে নেই তার তিন বোন। তারা কাজ করছেন সতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ টুলুর ট্রাক প্রতিকের পক্ষে।

বোন তিনজন হচ্ছেন শাহানাজ পারভীন, রেহেনা খাতুন ও জাহানারা বেগম। তাদের অভিযোগ, পৈত্রিক সম্পত্তি নিয়ে মমতাজ বেগম তাদের ঠকিয়েছেন।

এরা অবশ্য মমতাজের সৎ বোন। মমতাজের বাবা মধু বয়াতির প্রথম স্ত্রী মনোয়ারা বেগমের সন্তান। মমতাজ বেগম মধু বয়াতির দ্বিতীয় স্ত্রী উজালা বেগমের দুই সন্তানের একজন। অপরজন হচ্ছেন ভাই এবারত।

দুদিন আগে হঠাৎ করে এই তিন বোন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ টুলুর একটি নির্বাচনী সভায় উপস্থিত হন। তারা ফুল দিয়ে টুলুর পক্ষে অবস্থানের ঘোষণা দেন। টুলু তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তবে এ ব্যাপারে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, নির্বাচনে যার যার পছন্দের প্রার্থীকে সমর্থন করবেন। এতে কোন বাধা নেই।

এদিকে, মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে নৌকার প্রার্থী মমতাজ বেগমের পক্ষে প্রচারণায় অংশ না নেয়ার অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের বিরুদ্ধে। আগামী দুদিদের মধ্যে নৌকার পক্ষে তাকে কাজ করার জন্য আলটিমেটাম দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলী।

বুধবার রাতে ঝিটকা বাজারে মমতাজের একটি নির্বাচনী সমাবেশে থেকে এই আলটিমেটাম দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মমতাজের পাশে নেই ৩ বোন, অবস্থান ট্রাকের পক্ষে

আপডেট টাইম : ১০:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪