ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

টানা ৩ দিনের ছুটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • ২০৫ বার

আসছে টানা তিনদিনের ছুটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারি সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তার আগে শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় টানা তিনদিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

রোববার (২৪ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান সাধারণ ছুটি ঘোষণা করার জন্য একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠান।

এতে উল্লেখ করা হয়েছে, আগামী বছর ৭ জানুয়ারি রোববার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, সকল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, আনসার ও ভিডিপি/ র‌্যাব/ কোস্ট গার্ড মহাপরিচালক, এনআইডি মহাপরিচালক, ইসির অতিরিক্ত সচিব, সকল বিভাগীয় কমিশনার, সকল ডিআইজি, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ইসির সকল যুগ্মসচিব এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালককে এ চিঠি দিয়েছে ইসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

টানা ৩ দিনের ছুটি

আপডেট টাইম : ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩