ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

১লা জানুয়ারি শুরু হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • ১৭৯ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৪ (ডিআইটিএফ) শুরুর সময় পিছিয়ে দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। ইপিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

মহাপরিচালক-১ মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, সাধারণত প্রতিবছর ১লা জানুয়ারি থেকে বাণিজ্যমেলা শুরু হয়। তবে ২০২৪ সালের জন্য তা পিছিয়ে ২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে শুরু হতে পারে।

তিনি বলেন, আগামী ৭ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ, এ কারণে মেলা শুরুর দিন পেছানো হয়েছে। আমাদের প্রথম স্টিয়ারিং কমিটির মিটিংয়ে প্রাথমিকভাবে আমরা ১৫ই জানুয়ারি থেকে মেলা শুরুর পরিকল্পনা করেছিলাম।

তবে এরপর দেখলাম নির্বাচনের পর ফলাফল ঘোষণা হবে, সরকার গঠন হবে, এতে কিছুটা সময় লাগবে। তাই আমরা আশা করছি, বাণিজ্য মন্ত্রণালয় নতুন করে আবার তারিখটা পরিবর্তন করবে। আমরা ধরে রাখছি ২০ থেকে ২৫শে জানুয়ারির মধ্যে মেলা শুরু হবে।

তিনি বলেন, এটা বড় আয়োজন, তাই অনেক প্রস্তুতির বিষয় থাকে। সেগুলো প্রায় শেষ হয়েছে। ইতিমধ্যে স্টল বরাদ্দ, টিকেট বুথ নির্মাণসহ সব খাতের টেন্ডার বা ইজারা প্রক্রিয়া শেষ পর্যায়ে। এখন উদ্বোধনের নির্ধারিত তারিখ পেলেই হবে।

আশা করছি, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী অথবা মহামান্য রাষ্ট্রপতি মেলার উদ্বোধন করবেন। ১৯৯৫ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এ মেলায় নতুন পণ্য নিয়ে অংশগ্রহণ করে স্থানীয় ও বিদেশি বিভিন্ন কোম্পানি ।

বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথভাবে এ মেলার আয়োজন করে। গত দুইটি মেলার আয়োজন রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) করা হয়েছে। আগামী বছর সেখানে তৃতীয়বারের মতো এ মেলা অনুষ্ঠিত হবে। এর আগে রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

১লা জানুয়ারি শুরু হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

আপডেট টাইম : ০৩:৫০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩