ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

এশিয়া কাপ জিতে নগদ অর্থ পুরস্কার পাচ্ছেন যুবা ক্রিকেটাররা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • ১৮৪ বার

এশিয়া কাপে বড়দের পাশাপাশি যুবাদেরও শিরোপা অধরাই ছিল বাংলাদেশের। নারী ক্রিকেট ছাড়া জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এশীয় ক্রিকেটের শিরোপাটা ‘সোনার হরিণ’ হয়েই ছিল বাংলাদেশের। এবার যুবারা সে সোনার হরিণ ঠিক ঘরে নিয়ে এসেছে।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান আর স্বাগতিক আরব আমিরাতকে পেছনে ফেলে যুব এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা।

এশিয়া কাপের শিরোপা ট্রফি হাতে গতকাল সোমবার পড়ন্ত বিকেলেই দুবাই থেকে দেশে ফিরে এসেছেন বাংলার দামাল যুবারা। প্রথমবার এশীয় যুব ক্রিকেটে সেরা হওয়ার মতো স্মরণীয় সাফল্যর পর তাৎক্ষণিকভাবে বিসিবির পক্ষ থেকে যুব দলের জন্য কোনো অর্থ পুরস্কার বা বোনাসের ঘোষণা আসেনি।

তবে বোর্ড সূত্রের খবর, যুব ক্রিকেটারদের জন্য বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন একটা বোনাসের ঘোষণা দিতে পারেন এবং হয়তো আজ মঙ্গলবার রাতেই সে ঘোষণা আসতে পারে।

কারন মঙ্গলবার রাতে ঢাকা শেরাটন হোটেলে যুব ক্রিকেট দলকে নৈশভোজে আপ্যায়িত করবে বিসিবি। বিসিবি প্রধান সে ডিনারে উপস্থিত থাকার কথা।

জানা গেছে, গেম ডেভেলমেন্ট কমিটির পক্ষ থেকে বিসিবির কাছে যুব ক্রিকেটারদের জন্য অর্থ পুরস্কারের আবেদন করা হয়েছে। মাহফুজুর রহমান রাব্বি, আশিকুর রহমান শিবলি ও আরিফুল ইসলামদের হাতে উঠতে পারে সেই পুরস্কারের নগদ অর্থ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

এশিয়া কাপ জিতে নগদ অর্থ পুরস্কার পাচ্ছেন যুবা ক্রিকেটাররা

আপডেট টাইম : ১২:১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩