ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কিশোরগঞ্জ-১ সদর-হোসেনপুর আসনে সৈয়দ পরিবারের রাজনীতিতে নাটকীয় মোড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • ১৫৯ বার

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে সৈয়দ পরিবারের দ্বন্দ্ব মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নাটকীয় মোড় নিয়েছে।

নৌকা প্রতীকে দলীয় মনোনয়নপ্রাপ্ত ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপির চাচাতো ভাই স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু রোববার নেতাকর্মী-সমর্থক ডেকে চাচাতো ভাই সৈয়দ পরিবারের অপর স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়াতুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এমন পরিস্থিতিতে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকে এবার অন্যান্য দলের প্রার্থী ছাড়াও নিজের আপন বড় ভাইয়ের সঙ্গে নির্বাচনি লড়াইয়ে মুখোমুখি হতে হচ্ছে।

উল্লেখ্য, সৈয়দ জাকিয়া নূর লিপি এমপি ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়াতুল ইসলাম মুক্তিযুদ্ধকালীন প্রবাসী মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহিদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে-মেয়ে এবং প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের আপন ছোট ভাই-বোন।

জানা গেছে, নির্বাচন কমিশন ঘোষিত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার কিশোরগঞ্জের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বরাবর লিখিত এক চিঠিতে তাদের চাচাতো ভাই সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ব্যক্তিগত কারণ দেখিয়ে তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। জেলা রিটার্নিং কর্মকর্তা চিঠি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রকাশ্যে চাচাতো ভাই স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়াতুল ইসলামকে সমর্থন করে অশ্রুসিক্ত বিদায় নিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে নির্বাচিত হন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। ২০১৯ সালের ৩ জানুয়ারি তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর উপনির্বাচনে দলীয় মনোনয়নে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। সেবারও দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হন জেনারেল শাফায়াত।

এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপির পাশাপাশি অন্যদের সঙ্গে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে টেক্কা দিয়ে মাঠে নেমে তার বড় ভাই মেজর (অব.) সৈয়দ শাফায়াতুল ইসলাম ও চাচাতো ভাই সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেন। তাদের বিলবোর্ড, পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে যায় গোটা নির্বাচনি এলাকা। শেষপর্যন্ত এবারো লিপির ভাগ্যেই জুটে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন।

কিন্তু দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচন থেকে সরে দাঁড়াননি সহোদর ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়াতুল ইসলাম এবং চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষদিন রোববার ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন সৈয়দ আশফাকুল টিটু। এছাড়াও জাকের পার্টির দলীয় সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন মো. নাসিরুদ্দিন।

বর্তমানে এ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী গরিবের চিকিৎসক খ্যাত সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ডা. আবদুল হাইসহ স্বতন্ত্র ও বিভিন্ন দলীয় আটজন প্রার্থী রয়েছেন।

আওয়ামী লীগের সুদীর্ঘ রাজনীতির উত্থান-পতনের ইতিহাসে অম্লান ভূমিকা রেখে আওয়ামী লীগের রাজনীতিতে আস্থা ও বিশ্বাসের জায়গায় অম্লান স্বাক্ষর বহনকারী সৈয়দ পরিবারের সহোদর ভাই-বোনের এমন প্রতিদ্বন্দ্বিতার কথা এখন কিশোরগঞ্জবাসীর মুখে মুখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হোয়াটসঅ্যাপে ‘গেস্ট চ্যাটস’ ফিচার, অ্যাকাউন্ট ছাড়াই করা যাবে মেসেজ

কিশোরগঞ্জ-১ সদর-হোসেনপুর আসনে সৈয়দ পরিবারের রাজনীতিতে নাটকীয় মোড়

আপডেট টাইম : ১২:৫৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩