ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের সঙ্গী আরব আমিরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • ১৪০ বার

পাকিস্তানকে হারিয়ে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের সঙ্গী হয়েছে সংযুক্ত আরব আমিরাত। শিরোপা নির্ধারণী লড়াইয়ে আগামী ১৭ ডিসেম্বর স্বাগতিকদের বিপক্ষে লড়বে টাইগার যুবারা।

সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে আমিরাত। এতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে তারা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৪৭ দশমিক ৫ ওভারে ১৯৩ রানের পুঁজি দাঁড় করায় আরব আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক আয়ান আফজল খান। এ ছাড়া আরিয়াশ শর্মা ৪৬ ও ইথান ডিসুজা ৩৭ রান করেন।

পাকিস্তানের হয়ে উবাইদ শাহ চারটি উইকেট শিকার করেন। এ ছাড়া আলী আসফান্দ ও আরাফাত মিনহাজ দুটি করে এবং আমির হাসান ও মোহাম্মদ জিশান একটি করে উইকেট শিকার করেন।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে আরব আমিরাতের বোলিংয়ের সামনে তাড়াতেই পারেনি দ্য গ্রিন ম্যানদের ব্যাটাররা। শেষ দিকে কিছুটা লড়াইয়ের আভাস মিললেও পেরে উঠেনি পাকিস্তান। ৪৯ দশমিক ৩ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায় দ্য গ্রিন ম্যানরা। এতে ১১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে আমিরাত।

পাকিস্তানের হয়ে সাদ বাইগ ৫০, আজান আওয়াইস ৪১, আমির হাসান ২৭ রান করেন। অন্যদিকে ইউএইর হয়ে আয়মান আহমেদ ও হার্দিক পাই দুটি করে উইকেট শিকার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের সঙ্গী আরব আমিরাত

আপডেট টাইম : ১২:৩৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩