ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

টানা বৃষ্টি ঝরিয়ে জেঁকে বসতে পারে শীত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • ২২০ বার

ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে সৃষ্ট মেঘমালা সারাদেশে বৃষ্টি ঝরাচ্ছে। আজ রাতেও টানা বৃষ্টি হতে পারে। আগামীকাল শুক্রবারও দেশের কোথাও কোথাও এ বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। বৃষ্টি শেষে দুই-তিন দিনের মধ্যে শীত জেঁকে বসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ঘূর্ণিঝড় মিগজাউম গত মঙ্গলবার ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হেনেছে। এর প্রভাবে গতকাল বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন এলাকায় একটানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে। আবার বৃষ্টি হওয়ায় আকাশে জড়ো হওয়া মেঘও কেটে যাচ্ছে।

বাতাসের জলীয় বাষ্প কমে গেলে এবং আকাশ মেঘমুক্ত হলে অনেকটাই কমে যাবে তাপমাত্রা। ফলে আগামী দুই-তিন দিনের মধ্যেই জেঁকে বসতে পারে শীত।

ডিসেম্বর মাস বিবেচনায় বৃষ্টিপাতের পরিমাণকে স্বাভাবিকের চেয়ে বেশি বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, আজ সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যশোরে, ৪৪ মিলিমিটার। ঢাকায় এ সময় ১৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, আজ রাতে একটানা বৃষ্টি থাকতে পারে। আগামীকাল শুক্রবারই বৃষ্টি অনেকটা কমে যেতে পারে। পরদিন শনিবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে দেশে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গণমাধ্যমকে বলেন, আজ রাত পর্যন্ত একটানা বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। আগামীকাল থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে। হয়তো দুই-এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ায় এখন ঘূর্ণিঝড়ের প্রভাব অবনেকটাই কেটে যাবে। ফলে আগামীকাল থেকেই রাতের তাপমাত্রা কমা শুরু করবে। শীতের তীব্রতাও বাড়বে। আগামীকাল রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

টানা বৃষ্টি ঝরিয়ে জেঁকে বসতে পারে শীত

আপডেট টাইম : ১২:১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩