ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আ. লীগের মনোনয়ন পাননি এমপি, খুশিতে মহাসড়কে শিক্ষকের সিজদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • ১৪৬ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আয়েন উদ্দিন। এ ঘটনায় খুশিতে আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে মহাসড়কে সিজদা দিয়েছেন এক কলেজশিক্ষক।

স্থানীয় একটি কলেজের ওই শিক্ষকের নাম আহসান হাবিব রনি। রনি মোহনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন তিনি।

আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর থেকেই রনি ঢাকায় ছিলেন। গতকাল বুধবার রাত ৯টায় তিনি মোহনপুরে ফেরেন। এরপর উপজেলা সদরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে তিনি সিজদা দেন।

সিজদা দেওয়ার বিষয়ে জানতে চাইলে আহসান হাবিব রনি বলেন, ‘এমপি আয়েন উদ্দিন একজন জুলুমকারী। তিনি ভূমি দখলকারী, রাজাকারের সন্তান। একজন রাজাকারের সন্তান এবার মনোনয়ন পাননি। মোহনপুরের মাটি কলঙ্কমুক্ত হয়েছে। সেই খুশিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিজদা দিয়েছি। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী থেকে আমাদের দেশ মুক্ত হয়েছিল ৯ মাসে, আর রাজাকারের সন্তান থেকে মোহনপুরের মাটি মুক্ত হলো ১০ বছর পর।’

এমপি আয়েন উদ্দিন এখন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০১৪ সাল থেকে পর পর দুবার নৌকার টিকিটে তিনি এমপি নির্বাচিত হন। এবার এ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তবে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন এমপি আয়েন উদ্দিন।

সাবেক ছাত্রলীগ নেতা আহসান হাবিব রনির অভিযোগের বিষয়ে কথা বলতে এমপি আয়েন উদ্দিনকে ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আ. লীগের মনোনয়ন পাননি এমপি, খুশিতে মহাসড়কে শিক্ষকের সিজদা

আপডেট টাইম : ১২:২৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩