ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নেত্রকোণার মদনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • ৩০৫ বার

নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ গাছে গাছে সবুজ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ স্লোগান নিয়ে মঙ্গলবার (০৯ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। নেত্রকোণার-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচী উদ্বোধন করেন।

উপজেলা পাবলিক হল মিলনায়তনে সূধী জনের সাথে মত বিনিময় করে ও ফলজ বৃক্ষ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এর পর মদন ফতেপুর সড়কের দুই পাশে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা রোপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ টিপু মিয়া প্রমুখ।

শেষে উপজেলা পাবলিক হল প্রাঙ্গণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করে পাঁচ হাজার বৃক্ষরোপন, পরিচর্যা ও এই কর্মসূচী অব্যাহত থাকার ঘোষণা দেন এমপি সাজ্জাদুল হাসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

নেত্রকোণার মদনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

আপডেট টাইম : ০৪:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪