ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক জামাল উদ্দিনকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিন্দা শিক্ষক ফোরামের অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দেওয়া হচ্ছে সর্বাধুনিক অস্ত্র: ট্রাম্প কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত রাজধানীর আবাসিক হোটেল নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, যা থাকছে আলোচ্যসূচিতে গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ

বিশ্বাসের ঘরে খুনাখুনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ২০৪ বার

অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমঃ

বুদ্ধি মেধা যোগ্যতা কোনটাই নাই
প্রেম পীরিতি ভালোবাসারও ঘাটতি আছে
জানি বুঝি অনেক কম
তবু হাত পা ছড়াই, মানব কল্যাণে
কিছু করার জন্য ঘাম ঝরাই।

কে কি বলে শুনি, মনযোগ সহকারেই শুনি
হাবা গোবার মত ফেল ফেল করে চেয়ে থাকি
চালাকের চালাকি
বাটপারের বাটপারি
পেশী শক্তির রাম রাজত্ব কায়েম দেখে
মাথায় রাখি হাত।

খালি কলসি বাজে বেশী
আমিও তাই
এদিকে ওদিকে চোখ ঘুরাই
যত না বেশী জ্ঞানী
তার চেয়ে বেশী নিজেকে জাহির করি
হাম্বরা ডাক দেই।

মাতাব্বরের তালিকায় নাম লেখাই
কে কি বললো গায়ে মাখিনা
চারিপাশে কুকুর ঘেউ ঘেউ করে
কি বলতে চায় বুঝি না
মাঝে মাঝে বুঝেও না বুঝার ভান করি।

ঘাতকের মৃত্যুর দেয়াল ভেঙ্গে ফিরে এসেছি
দা, বল্লম তাড়া করে ক্লান্ত এখন
অচল পয়সা ভেবে
বাদের খাতায় রেখেছে জমা।

তবু মধু লোভীদের হঠকারিতা থেমে যায়নি
সুগন্ধ দুর্গন্ধু খোঁজে বেড়ায়
সুযোগের সন্ধানে থাকে
করে মিথ্যে কাদা ছুরাছুরি।

আমি বোকার অভিনয় করি
চোখে লাল রুমাল বেঁধে
চোখকে বলি ঘুমাও
রক্ত পেশীর যুদ্ধ যুদ্ধ খেলা ছেড়ে দাও।

কাক শিয়ালের কাড়াকাড়ি দেখে
বিশ্বাসের ঘরে করি খুনাখুনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অধ্যাপক জামাল উদ্দিনকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিন্দা শিক্ষক ফোরামের

বিশ্বাসের ঘরে খুনাখুনি

আপডেট টাইম : ০৮:৪৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমঃ

বুদ্ধি মেধা যোগ্যতা কোনটাই নাই
প্রেম পীরিতি ভালোবাসারও ঘাটতি আছে
জানি বুঝি অনেক কম
তবু হাত পা ছড়াই, মানব কল্যাণে
কিছু করার জন্য ঘাম ঝরাই।

কে কি বলে শুনি, মনযোগ সহকারেই শুনি
হাবা গোবার মত ফেল ফেল করে চেয়ে থাকি
চালাকের চালাকি
বাটপারের বাটপারি
পেশী শক্তির রাম রাজত্ব কায়েম দেখে
মাথায় রাখি হাত।

খালি কলসি বাজে বেশী
আমিও তাই
এদিকে ওদিকে চোখ ঘুরাই
যত না বেশী জ্ঞানী
তার চেয়ে বেশী নিজেকে জাহির করি
হাম্বরা ডাক দেই।

মাতাব্বরের তালিকায় নাম লেখাই
কে কি বললো গায়ে মাখিনা
চারিপাশে কুকুর ঘেউ ঘেউ করে
কি বলতে চায় বুঝি না
মাঝে মাঝে বুঝেও না বুঝার ভান করি।

ঘাতকের মৃত্যুর দেয়াল ভেঙ্গে ফিরে এসেছি
দা, বল্লম তাড়া করে ক্লান্ত এখন
অচল পয়সা ভেবে
বাদের খাতায় রেখেছে জমা।

তবু মধু লোভীদের হঠকারিতা থেমে যায়নি
সুগন্ধ দুর্গন্ধু খোঁজে বেড়ায়
সুযোগের সন্ধানে থাকে
করে মিথ্যে কাদা ছুরাছুরি।

আমি বোকার অভিনয় করি
চোখে লাল রুমাল বেঁধে
চোখকে বলি ঘুমাও
রক্ত পেশীর যুদ্ধ যুদ্ধ খেলা ছেড়ে দাও।

কাক শিয়ালের কাড়াকাড়ি দেখে
বিশ্বাসের ঘরে করি খুনাখুনি।