ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

দায়িত্ব নিয়েই ভারতকে সেনা সরাতে বললেন মালদ্বীপের প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • ১৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মালদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু দায়িত্ব নেওয়ার পরই দেশটি থেকে ভারতীয় সেনা সরানোর কথা বলেছেন। তিনি বলেছেন, ‘মালদ্বীপে কোনো বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি থাকবে না।’

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে খোদ ভারতীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, ‘যখন আমাদের সুরক্ষার বিষয়টি আসে, তখন আমি একটা লাল দাগ (রেডলাইন) কেটে দিতে চাই। অন্যান্য দেশের ক্ষেত্রেও যে লাল সীমানা থাকবে, সেটার সম্মান করবে মালদ্বীপ।’

প্রসঙ্গত, মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মুইজ্জুকে চীনপন্থি হিসেবে বিবেচনা করা হয়।

মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, ‘শনিবার (১৮ নভেম্বর) যখন প্রেসিডেন্টের কার্যালয়ে ভারতের মন্ত্রী কিরণ রিজিজুর সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট, তখন আনুষ্ঠানিকভাবে সেই অনুরোধ (সেনা সরানোর) করেন।’ তবে কতদিনের মধ্যে সেনা প্রত্যাহার করতে হবে, সেটা অবশ্য জানানো হয়নি।

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের ঘনিষ্ঠ ছিলেন মুইজ্জু। আবদুল্লাহ মালদ্বীপের প্রেসিডেন্ট থাকার সময় চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করার ওপর জোর দিয়েছিলেন। ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি। তার পর দেশটির প্রেসিডেন্ট হন ইব্রাহিম মুহাম্মদ সালিহ। তিনি ভারতপন্থি ছিলেন। তাকে হারিয়ে সম্প্রতি ক্ষমতায় এসেছেন মুইজ্জু।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত মালদ্বীপে ৭০ জনের মতো ভারতীয় জওয়ান আছে। যারা নজরদারি এয়ারক্রাফট এবং রাডারের সুরক্ষা প্রদান করে। সেই সঙ্গে মালদ্বীপের বিশেষ অর্থনৈতিক জোনে সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় যুদ্ধাজাহাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দায়িত্ব নিয়েই ভারতকে সেনা সরাতে বললেন মালদ্বীপের প্রেসিডেন্ট

আপডেট টাইম : ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩