ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই! বড় বিপর্যয়ের শঙ্কা ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা কঠিন বিপদে বা দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৩ আমল বেশি বেশি করবেন টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবজি-ডিম-মুরগির দামে ফিরেছে স্বস্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • ১৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাজারে সরবরাহ বাড়াতে কমেছে সব ধরনের শীতের সবজির দাম। ডিম, মুরগি ও মাছের দাম কমাতে ফিরেছে স্বস্তি। গরু ও খাশির মাংসের দাম আগের মতোই আছে। তবে চাল-ডাল ও চিনির বাজারে রয়ে গেছে বাড়তি দামের উত্তাপ।

ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টির কারণে বাজারে ক্রেতার সংখ্যা কম। তবে যারা আসছেন, গত সপ্তাহের তুলনায় তারা নিত্যপণ্য পাচ্ছেন কিছুটা কম দামেই।

বাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ। ফুলকপি, বাঁধাকপি, শালগমসহ বিভিন্ন ধরনের শাকসবজির দাম কমেছে। ৩০ থেকে ৬০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে প্রায় সব ধরনের সবজি।

৮০  থেকে ১০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে কাঁচামরিচ, তবে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। ব্যবসায়ীরা জানান, পেঁয়াজের গাড়ি যখন বাজারে কম ঢোকে তখন পেঁয়াজের দামটা একটু বাড়ে।

ভোজ্য তেলের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে চিনি ও ডালের দাম। চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে; তবে সরবরাহ বাড়লে দাম কিছুটা কমবে বলে মনে করছেন বিক্রেতারা।

তারা জানান, গত সপ্তাহ থেকে আর চালের দাম বাড়েনি।

এদিকে গত সপ্তাহের তুলনায় মাছের বাজারের মূল্যতালিকা নিম্নমুখি। ব্যবসায়ী জানান, পাবদা মাছ এখন ৪শ’ টাকা, এর আগে ছিল সাড়ে ৪শ’।

ডিমের চাহিদা কমে যাওয়ায় প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। কমেছে মুরগির দামও। বিক্রেতারা জানান, শীত আসছে এই সময় ডিমের দাম কম থাকে। ডিমের দাম সবচেয়ে বাড়ে বর্ষা মওসুমে।

খাশি ও গরুর মাংস আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা

সবজি-ডিম-মুরগির দামে ফিরেছে স্বস্তি

আপডেট টাইম : ১০:৩৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩