ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

প্রশাসনে বড় রদবদল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • ১৭০ বার

প্রশাসনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক পদে সুভাষ চন্দ্রকে (বাদল) আরও এক বছরের জন্য পুনরায় চুক্তিভিক্তিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদে একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে পদায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত মেজর জেনারেল মো: আশিকুজ্জামানকে সেনাবাহিনীতে বদলি করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জারি করা আদেশে অন্দ্রিয় স্কুকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডে ফটোগ্রাফার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো: রশীদ উন নবীকে সেনাবাহিনীতে এবং সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো: মাজহারুল ইসলাম খানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ কে এম শফিকুর রহমানকে সেনাবাহিনীতে বদলি করে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে লে: কর্ণেল ইস্তেয়াগ আহম্মদ এবং লে: কর্ণেল মোহাম্মদ সারোয়ার হোসেনকে বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালে (বিউপি) সহযোগী অধ্যাপক হিসেবে যথাক্রমে ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্ট ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এবং ডিপার্টমেন্ট অব কম্পিউটার সাইন্স এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্টে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনির্ভসিটির পরিচালক ক্যাপ্টেন এ. কে. এম আমিনুল অজীমকে প্রেষণাদেশ বাতিল করে সেনাবাহিনীতে বদলি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

প্রশাসনে বড় রদবদল

আপডেট টাইম : ১০:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩