ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই! বড় বিপর্যয়ের শঙ্কা ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা কঠিন বিপদে বা দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৩ আমল বেশি বেশি করবেন টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ দিনে প্রবাসী আয় ৭৯ কোটি ডলার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • ১৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি মাসের (নভেম্বর) প্রথম ১০ দিনে প্রবাসীরা ৭৯ কোটি ৪৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা ধরে যার পরিমাণ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা।

রোববার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭২ কোটি ৩২ লাখ ৬০ হাজার ডলার। এ ছাড়া রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে ৪ কোটি ৯২ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ লাখ ৫০ হাজার ডলার।

এর আগে, অক্টোবরের প্রথম ১৩ দিনে প্রবাসীরা ৭৮ কোটি ১২ লাখ মার্কিন ডলার এবং সেপ্টেম্বরের ১৫ দিনে ৭৩ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল।

এদিকে গত মাসে (অক্টোবর) দেশে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া সেপ্টেম্বরে ১৩৪ কোটি ৪৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং জুলাই মাসে এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর থেকে বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় দেশে পাঠালে প্রতি ১০০ টাকায় প্রণোদনার সঙ্গে প্রবাসীদের বাড়তি আরও আড়াই শতাংশ বেশি অর্থ প্রদানের নির্দেশনা কার্যকর করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আবার সচল হচ্ছে দেশের রেমিট্যান্সের চাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা

১০ দিনে প্রবাসী আয় ৭৯ কোটি ডলার

আপডেট টাইম : ০৬:৩৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩