ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ইসরায়েলের ২৪টি ট্যাংক ধ্বংসের দাবি হামাসের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • ২০২ বার

হাওর বার্তা ডেস্কঃ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের শক্তি পরীক্ষা নিচ্ছে হামাস যোদ্ধারা। গত ৪৮ ঘণ্টায় পাল্টা প্রতিরোধে ইসরায়েলের ২৪টি ট্যাংক ধ্বংসের দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। সুড়ঙ্গের মাধ্যমে গেরিলা কৌশলে চালানো হামলায় ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তারা। হামাসের এই সুপরিকল্পিত হামলা অব্যাহত থাকলে শিগগিরি গাজায় ইসরায়েলের স্থল অভিযান মুখ থুবড়ে পরবে বলে ধারণা বিশ্লেষকদের।

ফিলিস্তিনের গাজায় ৩ সপ্তাহ বিরামহীন বিমান হামলা চালানোর পর গত ২৮ অক্টোবর অঞ্চলটিতে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এতে কয়েকশ’ ট্যাংক-সাঁজোয়াযানসহ বিশাল ইসরায়েলি সেনাবহর অংশ নেয়।

তবে হামাসও ব্যাপক প্রস্তুতি ও দক্ষতার সাথে ইসরায়েলি বাহিনীর এসব হামলা মোকাবিলা করছে। হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানান, ২ দিনে ২৪টি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করেছে যোদ্ধারা।

এছাড়া গাজায় স্থল হামলায় অংশ নেওয়ার পর হামাসের হামলায় ৩২ সেনা নিহতের কথা জানিয়েছে ইসরায়েল। এ নিয়ে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে ৩৪৬ জনে পৌঁছেছে। তবে হামাস বলছে, স্থল অভিযানে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা আর বেশি। এ ছাড়া হামাসের সাথে লড়াইয়ে কমপক্ষে ৫৮ জন পুলিশ সদস্যের মৃত্যুর কথা জানায় তেল আবিব।

বিস্তৃত সুড়ঙ্গকের মাধ্যমে ইসরায়েলি সেনাদের ওপর পেছন থেকে অতর্কিত হামলা চালাতে পাড়ছে সশস্ত্র গোষ্ঠীটি।  হামলায় ব্যবহার করা হচ্ছে ট্যাংক বিধ্বংসী অস্ত্র। এসব হামলার জন্য অনেক আগে থেকেই হামাস প্রস্ততি নিয়ে রেখেছিল বলে দাবি বিশ্লেষকদের।

এদিকে গত সপ্তাহজুড়ে প্রায় প্রতিদিনই ইসরায়েলি ভূখণ্ডের দিকে গড়ে ১২টি করে রকেট ছুঁড়েছে হামাস। টানা এক মাস ধরে চালানো ব্যাপক হামলাতেও হামাসের রকেট নিক্ষেপ অবকাঠামোর তেমন ক্ষতি করতে ব্যর্থ ইসরায়েল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরায়েলের ২৪টি ট্যাংক ধ্বংসের দাবি হামাসের

আপডেট টাইম : ১০:৩০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩