ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ঢাকায় হামলা বিশ্ব সম্প্রদায়ের জন্য চ্যালেঞ্জ: ইইউ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০১৬
  • ৫০০ বার

ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের হামলায় বিভিন্ন দেশের ২০ জন নাগরিককে হত্যার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিবৃতিতে বলা হয়েছে, ঢাকায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা সন্ত্রাসবাদ দমনের ব্যাপারে সরাসরি বিশ্ব সম্প্রদায়কেই চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

রোববার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই-রিপ্রেজেনটিটিভ ফ্রেডারিকা মগহারিনি এ বিবৃতি দেন।

এতে বলা হয়, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই অপ্রতিরোধ্য গতিতে অব্যাহত থাকবে। ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। আমাদের অভিন্ন মূল্যবোধের কলঙ্ক এ ধরনের হামলাকে কোনোভাবেই মেনে নেয়া যায় না।

বিবৃতিতে ফ্রেডারিকা মগহারিনি বলেন, ‘শুক্রবার রাতে ঢাকায় সন্ত্রাসবাদী হামলা হয়েছে তাতে বিভিন্ন দেশের ২০ জন নাগরিকের নির্মমভাবে নিহত হওয়ার ঘটনা সন্ত্রাসবাদ দমন ইস্যুতে সরাসরি বিশ্ব সম্প্রদায়কেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। সন্ত্রাসবাদ এখন বিশ্বের জন্য বড় হুমকি। আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবেই এর মোকাবেলা করতে হবে।’

তিনি বলেন, এই দুঃসময়ে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে আছে। সন্ত্রাসবাদ দমনে ইইউ বাংলাদেশের সঙ্গে যৌথ প্রচেষ্টা আরও জোরদার করবে।

ওই জঙ্গি হামলায় ইতালির নয় জন নাগরিকের নিহত হওয়ার ব্যাপারটি উল্লেখ করে ফ্রেডারিকা জানান, এ হামলার ঘটনা নিয়ে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন।

ঢাকায় ইইউ প্রতিনিধি দলের পক্ষ থেকে এ বিষয়ে ইতালি দূতাবাসকে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

ঢাকায় হামলা বিশ্ব সম্প্রদায়ের জন্য চ্যালেঞ্জ: ইইউ

আপডেট টাইম : ০২:১৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০১৬