ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পুলিশ হত্যার বিচার দ্রুত হবে, কথা দিলাম: আইনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • ১৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্রমূলক কাজ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যকে হত্যা করেছে। কেউ এখন আর এদেশে আইনের ঊর্ধ্বে নয়। এর বিচার ত্বরিৎ হবে, আমি কথা দিয়ে গেলাম।

আজ রোববার (২৯ অক্টোবর) সকালে গাজীপুর মহানগরীর মারিয়ালীতে নবনির্মিত রেজিস্ট্রেশন কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, রাজনীতি গণতন্ত্রের একটা অংশ। মানুষের কল্যাণের কথা বলতে কারো বাঁধা নেই, কিন্তু রাজনীতির নামে যদি সহিংসতা করা হয় তাহলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলব ব্যবস্থা নিতে। গতকাল প্রধান বিচারপতির ফটকে লাথি মারা হয়েছে, এটা আমি মনে করি বিচার বিভাগের ওপর লাথি মারা হয়েছে।

তিনি বলেন, বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠায় যে মানুষগুলো আত্মত্যাগ করেছে, যে মানুষগুলো অপেক্ষায় আছে তাদের বুকে লাথি মারা হয়েছে। এটা কোনো সরকার ও বাংলাদেশের জনগণ সহ্য করবে না। এর বিচার ইনশাআল্লাহ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।

অনুষ্ঠানে বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক ( অতিরিক্ত) উম্মে কুলসুম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সাংসদ শামছুন্নাহার ভূঁইয়া, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুলিশ হত্যার বিচার দ্রুত হবে, কথা দিলাম: আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৬:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩