ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আমাদের বুকের গভীরে তার মৃত্যু নেই: জয়া আহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • ১৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরানের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দারিউশ মেহেরজুইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, পৃথিবীজুড়ে নানা খারাপ খবর। মনটা খুবই খারাপ হয়ে থাকে। কিন্তু এর মধ্যেও একটা খবর শুনে একদম শিউড়ে উঠলাম। কে বা কারা ইরানের মশহুর পরিচালক দারিউশ মেহেরজুইকে ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। তাকে একা নয়, একইভাবে হত্যা করেছে তার স্ত্রীকেও।

তিনি বলেন, এত অপূর্ব সব সিনেমা বানিয়ে ইরানকে যিনি পৃথিবীর সামনে গর্বের সঙ্গে তুলে ধরলেন, কে তাকে এভাবে হত্যা করতে পারল? এমন একজন মানুষেরও কি এমন নিষ্ঠুর শত্রু  থাকতে পারে? মৃত্যুর সময়ও নিশ্চয় দারিউশ মেহেরজুই অবাক হয়ে সে কথাই ভাবছিলেন!যেই তাকে হত্যা করুক, আমাদের বুকের গভীরে তার মৃত্যু নেই।

গত ১৪ অক্টোবর নিজ বাড়ি থেকে দারিউশ মেহেরজুই ও তার স্ত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের গলায় ছুরির আঘাত ছিল।

মেহেরজুইয়ের মেয়ে মোনা মেহেরজুই শনিবার রাতে রাজধানী তেহরানের পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) দূরে উপশহরের বাড়িতে তার বাবার সঙ্গে দেখা করতে গেলে মৃতদেহগুলো দেখতে পান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অজ্ঞাত হামলাকারীরা ছুরিকাঘাতে তাদের হত্যা করেছে।

ইরানের নিউ ওয়েভ ফিল্ম মুভমেন্ট বা চলচ্চিত্রে পরিবর্তনের যে আন্দোলন, তার অগ্রনায়কদের একজন দারিউশ মেহেরজুই। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘দ্য কাউ’ এই আন্দোলনের প্রথম চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়, যাতে মাসুদ কিমিয়াই, নাসের তাকভাইও ছিলেন।

এছাড়া নির্মাতার লেইলা, হামোউন, দ্য টেন্যান্টস ও দ্য পিয়ার ট্রি চলচ্চিত্র উল্লেখযোগ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আমাদের বুকের গভীরে তার মৃত্যু নেই: জয়া আহসান

আপডেট টাইম : ০৭:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩