ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

গাজায় অস্ত্র পাঠানোর চেষ্টা করছে ইরান: অভিযোগ ইসরাইলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • ১৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরিয়ার মাধ্যমে ইরান গাজায় অস্ত্র পাঠানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইসরাইলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের প্রধান জোশুয়া জারকা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, তারা (ইরানিরা)।’

ওই পোস্টে ইরান গাজায় অস্ত্র পাঠাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। আরো বলা হয়, ‘ইসরাইলিরা এ ধরণের কর্মকাণ্ড প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

যার প্রতিক্রিয়ায় ইসরাইলি ওই কর্মকর্তা লেখেন, ‘আমরা (প্রতিজ্ঞাবদ্ধ)।’

ফিলিস্তিনের বড় সমর্থক ইরান। দেশটি হামাসকে অস্ত্র, তহবিল এবং প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে বলে দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছে ইসরাইল ও তাদের পশ্চিমা মিত্ররা।

ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) শনিবার জানিয়েছে, প্রস্তুতির মাত্রা বাড়াতে এবং বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতির জন্য ইসরাইলজুড়ে বিভিন্ন ব্যাটালিয়ন এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

নিজেদের স্বার্থ চরিতার্থে গাজায় জেনেভা কনভেনশনও মানছে না ইসরাইল। অবরুদ্ধ ভূখণ্ডটির হামাস সেনাদের নিধনের নামে নিরীহ-নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর হামলা চালাচ্ছে।

এদিকে গাজায় ইসরাইলের নিরবিচ্ছিন্ন বোমা বর্ষণের ফলে চলমান রক্তপাত বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ‘খুব দেরি’ হওয়ার আগেই ইসরাইলকে যুদ্ধ থামাতে বলেছে দেশটি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান লেবাননে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরাইলকে এ সতর্ক করেন।

তিনি বলেন, ইসরাইলি বর্ণবাদের যুদ্ধাপরাধ ও গণহত্যা অবিলম্বে বন্ধ করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এর সুদূরপ্রসারী পরিণতি ঘটতে পারে, যার দায় জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ এবং কাউন্সিলকে মৃত পরিণতির দিকে নিয়ে যাওয়া রাষ্ট্রগুলোর।

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করে তা বন্ধ করতে ইসরাইলকে সতর্ক করেছে ইরান। না হলে দখলদারী দেশটিকে অবিনাশী ভূমিকম্পের সম্মুখীন হতে হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছে তেহরান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজায় অস্ত্র পাঠানোর চেষ্টা করছে ইরান: অভিযোগ ইসরাইলের

আপডেট টাইম : ০৬:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩