ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পাচার হওয়া অর্থ ফেরাতে দুদক কী করছে, জানতে চেয়েছে আইএমএফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • ২৭৯ বার

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কী করছে, সেটা জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ বিষয়টি জানতে চায় তারা।

সংস্থাটি আইএমএফের প্রতিনিধিদের জানিয়েছে, আইনি কিছু সীমাবদ্ধতা থাকলেও অর্থ পাচার তদন্তে তারা সক্রিয় রয়েছে। এসময় দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহায়তা চায় দুদক।

আইএমফের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুদকে যায় আইএমএফের চার সদস্যের প্রতিনিধিদল। এক ঘণ্টার বেশি সময় তারা বৈঠক করেন দুদক সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে। এসময় মানি লন্ডারিং বিভাগের মহাপরিচালক (ডিজি) এবং গোয়েন্দা শাখার পরিচালক সেখানে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দুদক সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, দুদকের বর্তমান কাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিদ্যমান আইন, বিধিবিধান মোতাবেক দুদক কীভাবে কাজ করছে, সেটার বিষয়ে আইএমএফ প্রতিনিধিরা একটা ধারণা নিয়েছেন।

তিনি বলেন, মানি লন্ডারিং ও পাচার হওয়া অর্থ উদ্ধারের ক্ষেত্রে দেশ-টু-দেশ সহযোগিতার প্রয়োজন হয়। এ বিষয়ে তারা গুরুত্বারোপ করেছেন যে, এটা আরও কীভাবে সম্প্রসারিত করা যায়।

তিনি বলেন, মানি লন্ডারিং যেটা হচ্ছে সেটা শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বেই হচ্ছে। ট্রান্স বর্ডার যে ক্রাইম বা মানি লন্ডারিং, এটা দমনে কীভাবে পারস্পরিক সহযোগিতা করা যায় সেটার ওপর তারা গুরুত্ব দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পাচার হওয়া অর্থ ফেরাতে দুদক কী করছে, জানতে চেয়েছে আইএমএফ

আপডেট টাইম : ১২:০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩