ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • ১৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসরায়েলের দিকে ফিলিস্তিনের হামাসের রকেট হামলার জবাবে অবরুদ্ধ গাজায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। পাল্টাপাল্টি এ হামলার ফলে দু’দেশেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এ যুদ্ধ পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খবর আল-জাজিরা।

রোববার (৮ অক্টোবর) এ বৈঠক ডাকার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। জাতিসংঘের মুখপাত্র বলেন, অব্যাহত হামলা ও আহত-নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিন্দা জানিয়েছেন। তিনি উত্তেজনা এড়াতে সব কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বেসামরিক জনগণের জন্য গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে যুদ্ধের এই উত্তাপ এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে। অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

অবরুদ্ধ গাজা থেকে পশ্চিম তীরের দূরত্ব প্রায় একশ কিলোমিটার। গাজায় হামলা-পাল্টা হামলার খবরে পশ্চিম তীরে ইসরায়েলি দখলবাজদের হামলার মাত্রা বেড়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি।

রেড ক্রিসেন্টের এক মুখপাত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, নাবলুস শহরের দক্ষিণে আকরাবার কাছে খিরবেত ইয়ানউন হামলায় চারজন আহত হয়েছে। সালফিটের পূর্বে ইয়াসুফে গোলাবারুদে ছয়জন আহত হয়েছে। এ ছাড়া এক ইসরায়েলি দখলদারের ছুরিকাঘাতে একজন আহত এবং টিয়ার গ্যাসের কারণে শ্বাস-প্রশ্বাসজনিত কারণে ২৫ জন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছে।

রেডক্রিসেন্টের ওই মুখপাত্র আরও জানান, নাবলুসের দক্ষিণে কাসরায় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। সেখানে এখনো হামলা চলছে। এ ছাড়া হুওয়ারায় একটি অ্যাম্বুলেন্স মেডিকেল টিমের ওপর আক্রমণ হয়েছে।

শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট হামলা শুরু করে হামাস। হামলার প্রথম ২০ মিনিটেই ৫ হাজার রকেট ছোড়ার কথা জানিয়েছে হামাস। এসব হামলায় ইসরায়েলের ভেতরে ১০০ জন নিহত হয়েছে।

হামাসের হামলার পরপরই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া হাজারের বেশি মানুষ আহত হয়েছে। সময় যত গড়াচ্ছে ইসরায়েলি হামলার মাত্রা তত বাড়ছে। এমন পরিস্থিতিতে আতঙ্কে সময় পার করছে সাধারণ ফিলিস্তিনিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ

আপডেট টাইম : ১১:১৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩