ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

মদনে অতিবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • ২৩৯ বার

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলায় তিন দিন যাবৎ চলমান টানা বর্ষণে ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। শুক্রবার (৬ অক্টোবর) দুপুরের তাৎক্ষণিক ভাবে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান। তারা সরজমিনে গিয়ে কৃষকের সাথে কথা বলেন।

গত বুধবার (৪ অক্টোবর) থেকে চলমান বর্ষণে শাক-সবজি, রোপ আমন ধান, পুকুর ও ফিশারি’র ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও মদন পৌর শহরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ৪, ৬ ও ৭ নং ওয়ার্ডের জলাবদ্ধতা চোখে পড়ার মতো। তবে, বৃষ্টি থেমে যাওয়ায় বিকালের দিকে জলাবদ্ধতা অনেকাংশে কমে এসেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, টানা বর্ষণে শাক-সবজির ক্ষতি হয়েছে। রোপ আমন ধান অতিবৃষ্টির কারণে পানিতে নিমজ্জিত হয়ে গেছে। দ্রুত এর একটি তালিকা তৈরি করছি। ঊর্ধ্বতল মহলকে এ বিষয়ে অবগত করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া জানান, গত দু-তিন দিনের টানা বর্ষণে উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও পুকুরের পানি উতলিয়ে গেছে। ইতিমধ্যে কৃষি কর্মকর্তাসহ কয়েকজন কর্মকর্তা নিয়ে ভিন্ন এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তের সংখ্যা ও অন্যান্য বিষয়গুলি লিপিবদ্ধ করার জন্য কৃষি কর্মকর্তাসহ ব্লক সুপারভাইজারদের বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

মদনে অতিবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি

আপডেট টাইম : ০৮:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩