ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানে ফিরছেন না নওয়াজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • ১৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ বলেছেন, দলের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ চলতি মাসের ২১ তারিখে লন্ডন থেকে দেশে ফিরবেন। তবে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য দেশে ফিরছেন না।

বুধবার লাহোরে দলীয় এক সমাবেশে শাহবাজ শরিফ এ মন্তব্য করেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

তিনি বলেন, নওয়াজ শরিফ প্রতিশোধ নেওয়ার জন্য দেশে ফিরে আসছেন না। যদিও সবাই জানে তার এই অন্যায়ের পেছনে আসল অপরাধী কারা।

দলীয়কর্মীদের উদ্দেশে তিনি বলেন, নওয়াজ শরিফের একজন কর্মী হিসেবে আমি এই লড়াইয়ে সবসময় তার পাশে দাঁড়াব।

তিনি আরও বলেন, নওয়াজ শরিফের আমলে কোনো মুদ্রাস্ফীতি ছিল না। তবে ২০১৮ সালে কারচুপির নির্বাচন হয়েছিল, যা জনগণকে অগ্রগতি এবং সুখ থেকে বঞ্চিত করেছে।

শাহবাজ বলেন, নওয়াজ শরিফকে ক্ষমতা থেকে সরানো হয়নি, বরং জনসাধারণের উন্নয়ন ও সমৃদ্ধির পথ বাধাগ্রস্ত হয়েছে।

দেশটির আসন্ন নির্বাচনে দলীয় রাজনৈতিক প্রচারণায় নেতৃত্ব দেওয়ার জন্য আগামী ২১ অক্টোবর লন্ডন থেকে পাকিস্তানে ফিরবেন পিএমএল-এনের প্রধান নওয়াজ শরিফ। দুর্নীতির এক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর আদালতের অনুমতি নিয়ে ২০১৯ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান নওয়াজ শরিফ।

আদালতের জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও লন্ডনে থেকে যান দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। চার বছর পর দেশে ফেরা উপলক্ষ্যে নওয়াজ শরিফকে বিশাল আয়োজনের মাধ্যমে স্বাগত জানানোর পরিকল্পনা করছে পিএমএল-এন।

২০১৮ সালে পাকিস্তানের বহুল আলোচিত আল-আজিজিয়া মিলস ও অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে দোষী সাব্যস্ত করেন দেশটির আদালত। এ মামলায় লাহোরের কোট লাখপাত কারাগারে সাত বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তিনি। কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য ২০১৯ সালের ১৯ নভেম্বর লন্ডনে যান নওয়াজ শরিফ।

সেই সময় তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছিল, ইমরান খানের সরকার ও তার সমর্থকরা নওয়াজ শরিফকে বিষ প্রয়োগের চেষ্টা করেছে। যে কারণে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিক ও লন্ডন ব্রিজ হাসপাতালে চার মাস ধরে চিকিৎসা নেন তিনি।

গত মাসে পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ আগামী ২১ অক্টোবর দেশে ফিরবেন বলে নিশ্চিত করেন তার ছোট ভাই ও সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পরে নওয়াজ শরিফ লন্ডন থেকে ফিরে আসার পর ‘সব ধরনের পরিস্থিতির’ মুখোমুখি হতে প্রস্তুত আছেন বলে পিএমএল-এন ঘোষণা দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানে ফিরছেন না নওয়াজ

আপডেট টাইম : ০২:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩