ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আতংক মুক্ত করতে মদনের সোনাখালী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • ২১৬ বার

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে সাত গ্রামের মধ্যেকার বিবাদের জেরে আতংকিত হয়েপড়া সোনাখালী গ্রামবাসীর নিরাপত্তায় বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত্রি হতেই মাঠে নেমেছেন পুলিশ ও উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সরজমিনে গেলে স্থানীয় লোকজন ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে “আতংকে মদনের সোনাখালী গ্রাম, বাড়ি-ঘর ছাড়ছে সাধারণ মানুষ” এই হেডিংয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে, নড়েচড়ে বসে পুলিশ ও উপজেলা প্রশাসন।

রাতেই অতিরিক্ত পুলিশ ফোর্স ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়াকে সঙ্গে নিয়ে ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান সোনাখালী গ্রামে পৌঁছান। এছাড়াও সঙ্গে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ্ নূর রহমান ও (ওসি) তদন্ত মোঃ জাহাঙ্গীর আলম খান।

সোনাখালী গ্রামের নুরুল আমিন, আব্দুল্লাহ, সুমন মিয়া, আব্দুর রউফ, মুতিউর রহমান সহ সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা বলেন, পুলিশ নিয়ে ইউএনও স্যার ও ওসি স্যার রাতভর আমাদের বাড়ি-ঘর পাহারা দিয়েছেন। আমাদের নিরাপত্তার জন্য এখনো পুলিশ আছে। ইউএনও এবং ওসি স্যারের প্রতি সোনাখালী গ্রামবাসী কৃতজ্ঞ। তারা বিনয়ের সাথে জানায়, আরো কয়েকদিন যদি পুলিশ টহল আমাদের (সোনাখালী) গ্রামে থাকে, তাহলে গ্রামবাসী স্বস্তি পেতো।

ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, গতকাল সারারাত পুলিশ সোনাখালী গ্রাম ও এর আশপাশ টহল দিয়েছে, এখনো দিচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে উপজেলা প্রশাসন এবং আমি গতরাত নায়েকপুর ইউনিয়ন গিয়েছিলাম। ইতোমধ্যে পুলিশ অভিযান পরিচালনা করে দু’পক্ষের ৯ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রস্তুতি চলছে।

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া জানান, নায়েকপুর ইউনিয়নে দু’পক্ষের চলমান বিবাদ নিরসনে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার ইতোমধ্যে নেয়া হচ্ছে। বিশেষ করে দু’পক্ষের মধ্যে যারা ইন্ধন যোগাচ্ছে তাদেরকে চিহ্নিত করে কঠুর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আতংক মুক্ত করতে মদনের সোনাখালী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন

আপডেট টাইম : ০৪:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩