ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের আইকনিক আব্রামস ট্যাংক পেল ইউক্রেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর)  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি  জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দেওয়া আব্রামস ট্যাংকের প্রথম চালান হাতে পেয়েছে তার সেনাবাহিনী। ।

সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি জানান,  প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের কাছ থেকে সুখবর পেয়েছি। আব্রামস ট্যাংক ইউক্রেনে পৌঁছে গেছে। আমাদের সেনাদের সক্ষমতা বাড়াতে সেগুলোকে তৈরি করা হচ্ছে। আমরা আমাদের বন্ধুদের প্রতি কৃতজ্ঞ।

তবে ট্যাংকের সংখ্যা এবং এই ট্যাংক গুলো মোতায়েন করতে কত সময় লাগবে সে বিষয়টি পরিষ্কার করেননি জেলেনস্কি।

নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে খবরটি নিশ্চিত করেছেন। তারা বলেন বাইডেনের প্রতিশ্রুত ৩১টি আব্রামস ট্যাংক অংশ হিসেবে প্রথম চালান পাঠানো হয়েছে।

এর আগে কিয়েভকে ৩১টি আব্রামস ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র বলছে এসব ট্যাংকের সঙ্গে ইউরেনিয়ামসমৃদ্ধ ১২০ মিলিমিটারের গোলাও সরবরাহ করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল ইউক্রেনীয় বাহিনী যথাযথ প্রশিক্ষণের অভাবে আব্রামস ট্যাংক ব্যবহার করতে পারবে না ফলে এই ট্যাংক দিয়ে তাদের লাভ হবে না। পরে ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের প্রচেষ্টায় ওই সিদ্ধান্ত থেকে সরে আসে হোয়াইট হাউজ।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য মতে ২০২১ সালের জানুয়ারি থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র  ইউক্রেনকে ৪৪.৫ বিলিয়ন ডলারের বেশি নিরাপত্তা সহায়তায় করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের আইকনিক আব্রামস ট্যাংক পেল ইউক্রেন

আপডেট টাইম : ১১:০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩