ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বিউটি পার্লারে সেজেগোজে ছিনতাই করতেন মুক্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ২৫৩ বার

কেউ যাতে সন্দেহ না করে সেজন্য বিউটি পার্লারে গিয়ে সাজগোজ করতেন। এরপর বেরিয়ে পড়তেন চুরি বা ছিনতাইয়ে। রাজধানীর মিরপুর থেকে এমনই এক ছিনতাইকারী মুক্তা বেগমকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গতকার রোববার  সন্ধ্যায় মিরপুর ১০নং সেকশনে ওয়াসা ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, মুক্তা বেগম পেশাদার ছিনতাইকারী। মায়ের সাথে থেকেই ছোটখাট চুরি করা শুরু করেন। মা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়লে মুক্তা  একজনকে সাথে নিয়ে পুরো ছিনতাই শুরু করেন। মানুষের সন্দেহ এড়াতে গ্রহণ করেন অভিনব কৌশল।

প্রতিবার ছিনতাইয়ে বের হওয়ার আগে বিউটি পার্লারে গিয়ে সেজে আসেন। বেশভূষা দেখে উচ্চবিত্ত মহিলা মনে হওয়ায় সহজেই কেউ সন্দেহ করে না তাকে। আর এই সুযোগ কাজে লাগিয়েই ছিনতাই করেন তিনি।
ছিনতাইয়ের কৌশল সম্পর্কে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন আরো বলেন, মুক্তা বেগম মার্কেটে গিয়ে প্রথমে কোন মেয়ের সঙ্গে ঝগড়া বাধিয়ে দেন।

এরপর সুযোগ বুঝে মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নেন।
ওসি বলেন, রোববার একইভাবে এক নারীর মোবাইল ফোন ও ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মুক্তা। ওই নারীর চিৎকারে আশেপাশের লোকজন মুক্তাকে আটক করে। পরে ৯৯৯-এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল মিরপুর ১০নং সেকশনে ওয়াসা ভবনের সামনে থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

মুক্তা বেগমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।

এর আগেও তিনি ৭ বার গ্রেপ্তার হয়েছিলেন। মিরপুর মডেল থানায় রুজুকৃত মামলায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বিউটি পার্লারে সেজেগোজে ছিনতাই করতেন মুক্তা

আপডেট টাইম : ০৮:৪৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩