ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

নাইজার থেকে রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহার করলো ফ্রান্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আফ্রিকার দেশ নাইজার থেকে রাষ্ট্রদূত ও সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

রোববার টেলিভিশনে এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, নাইজার থেকে ফ্রান্স তার রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে আমাদের রাষ্ট্রদূত এবং বেশ কয়েকজন কূটনীতিক ফ্রান্সে ফিরে আসবেন। খবর আল জাজিরার।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমাদের সামরিক সহযোগিতা শেষ হয়ে গেছে এবং নাইজারে মোতায়েন করা দেড় হাজার ফরাসি সৈন্য প্রত্যাহার করা হবে। চলতি বছর শেষ হওয়ার আগেই সৈন্য প্রত্যাহার সম্পন্ন হবে।

গত ৩ আগস্ট নাইজারের সামরিক জান্তা ফ্রান্সের সঙ্গে সামরিক চুক্তি বাতিল ঘোষণা করে। দেশটিতে দেড় হাজারেরও বেশি ফরাসি সৈন্য এই অঞ্চলে জিহাদপন্থী বিরোধী লড়াইয়ে সাহায্য করে আসছে। তবে প্যারিস সামরিক চুক্তি বাতিলের বিষয়টিকে অগ্রাহ্য করে নাইজারের সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে।

ফ্রান্সের সৈন্য প্রত্যাহারের দাবিতে কিছুদিন ধরেই হাজার হাজার মানুষ নাইজারের রাজধানী নিয়ামেতে বিক্ষোভ সমাবেশ করে। গত জুলাই মাসে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর তারাও এই দাবি জানিয়ে আসছে। পশ্চিম আফ্রিকার দেশটিতে ফরাসি সামরিক উপস্থিতির বিরুদ্ধে বেশ কয়েকটি নাগরিক সংগঠনের আহ্বানের পর বিক্ষোভকারীরা ফরাসি সৈন্যদের একটি ঘাঁটির কাছে জড়ো হয়। এমন অবস্থায় সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্টের ঘোষণাকে স্বাগত জানিয়েছে সামরিক সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নাইজার থেকে রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহার করলো ফ্রান্স

আপডেট টাইম : ১০:২৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩