ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সেনাপ্রধানের সঙ্গে কাতার আর্মড ফোর্স ডেপুটি চিফ অব স্টাফের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • ১৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতার আর্মড ফোর্সেসের ডেপুটি চিফ অফ স্টাফ জেনারেল আবদুল রহমান নাসর আবদুল্লাহ আল-নাসর।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সেনাসদর দপ্তরে কাতার আর্মড ফোর্সেসের ডেপুটি চিফ অফ স্টাফ সাক্ষাৎ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সফরসঙ্গী হিসেবে ডেলিগেশন টিমের অন্য সদস্য ছিলেন কাতারি মিলিটারি ডেকোরেশনস আ্যন্ড মেডেলস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আজিজ ঘানেম আল কুবাইসি। এ সময় উভয়েই ভাতৃপ্রতীম দুই দেশের আর্মড ফোর্সেসের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রগুলোর ওপরে গুরুত্বারোপ করেন।

জানা গেছে, কাতারি ডেলিগেশন টিম আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালীন সেনাকল্যাণ সংস্থা পরিচালিত বিভিন্ন সামরিক পোশাক তৈরির প্রতিষ্ঠান পরিদর্শন ও বাংলাদেশ থেকে এ জাতীয় পোশাক আমদানির সম্ভাব্যতার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। কাতারি ডেলিগেশন টিমের এ সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে আইএসপিআর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সেনাপ্রধানের সঙ্গে কাতার আর্মড ফোর্স ডেপুটি চিফ অব স্টাফের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৭:০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩