ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বিয়ের অনুষ্ঠানে থাকায় ভূমিকম্প থেকে বাঁচলেন পুরো গ্রামবাসী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • ১৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মরক্কোতে ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিন মৃতের সংখ্যা কেবল বাড়ছেই। এরই মধ্যে জানা গেল, ভূমিকম্পের উৎপত্তিস্থলের খুব কাছে থাকা একটি গ্রামের সব ঘরবাড়ি ধসে পড়লেও সেখানে কেউই মারা যায়নি। একটি বিয়ের অনুষ্ঠানে থাকায় ভাগ্যক্রমে সবাই বেঁচে গেছেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) মরক্কোয় ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে যারা মারা গেছেন তাদের বেশির ভাগেরই মৃত্যু হয়েছে ধসে পড়া বাড়িঘরের নিচে চাপা পড়ে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের খুব কাছে থাকা একটি গ্রাম হলো আদাসিল অঞ্চলের ইগহিল এনটাগোমোত। ভূমিকম্পে ওই গ্রামের প্রায় সব ঘরবাড়ি পুরো ধসে পড়েছে। কিন্তু কোনো মানুষের মৃত্যু হয়নি। কারণ, ভূমিকম্পের সময় ওই গ্রামবাসীরা একটি বিয়ে পূর্ববর্তী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) ৩০ বছর বয়সী মোহাম্মদ বাওদাদের সঙ্গে ২২ বছর বয়সী হাবীবা আজদিরের বিয়ের দিন ধার্য্য ছিল। রীতি অনুযায়ী, বিয়ের আগের দিন কনের বাড়িতে বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানেই যোগ দিয়ে উন্মুক্তস্থানে স্থানীয় সংগীত ও অন্যান্য আয়োজন উপভোগ করছিলেন পুরো গ্রামবাসী। আর তখনই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো গ্রাম। বিয়ে বাড়িতে সে সময় অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিয়ের অনুষ্ঠানে থাকায় ভূমিকম্প থেকে বাঁচলেন পুরো গ্রামবাসী

আপডেট টাইম : ১১:০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩