ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

অক্টোবরে উৎপাদনে যাচ্ছে সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ নরসিংদীর পলাশে গড়ে উঠছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ পরিবেশবান্ধব ইউরিয়া সার কারখানা। প্রকল্পটির ৯৫ ভাগ কাজ বাস্তবায়ন হয়েছে। এ কারখানায় দৈনিক গড়ে ২ হাজার ৮শ’ এবং বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিকটন ইউরিয়া উৎপাদন হবে। অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি উদ্বোধনের কথা রয়েছে।

১৯৭০ সালে বার্ষিক ৩ লাখ ৪০ হাজার এবং ১৯৮৫ সালে ৯৫ হাজার মেট্রিকটন উৎপাদন ক্ষমতার ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানা স্থাপিত হয়। সময়ের সাথে উৎপাদন ক্ষমতা হ্রাস এবং ডাউন টাইম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে উচ্চ ক্ষমতাসম্পন্ন, পরিবেশবান্ধব এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সার কারখানা নির্মাণের নির্দেশনা দেন।

ইউরিয়ার চাহিদা বিবেচনায় ভর্তুকি দিয়ে আমদানি করে কৃষকের কাছে ন্যায্যমূল্যে পৌঁছানোর চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ২০১৮ সালের ২৪ অক্টোবর কারখানা নির্মাণের উদ্যোগ নেয়। গ্যাস সংকট না থাকলে আগামী মাসেই উৎপাদনে যাওয়ার প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।

ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার প্রজেক্টের ডিরেক্টর রাজিউর রহমান মল্লিক বলেন, “যেহেতু আমরা কোভিডের মধ্যে কাজ করতে পেরেছি সেহেতু নির্ধারিত সময়ের তিন মাস আগে অক্টোবরের শেষ দিকে সার উৎপাদন করতে পারবো।”

বিসিআইসি বলছে, এ কারখানা কৃষি খাতের মোট চাহিদার এক তৃতীয়াংশ মেটাতে সক্ষম। এটি চালু হলে দেশের অন্য কারখানায় চাপ কমার পাশাপাশি কমবে আমদানি-নির্ভরতা।

বিসিআইসি চেয়ারম্যান (গ্রেড-১) সাইদুর রহমান বলেন, “সারের কোনো ঘাটতি হবেনা। সার উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবো। সেটাই বর্তমান সরকারের মূখ্য উদ্দেশ্য।”

নির্ধারিত সময়ের আগেই জাপানী প্রতিষ্ঠান এমএইচআই’র কাছ থেকে কাজ বুঝে নিচ্ছে কর্তৃপক্ষ।

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, “সময়ের আগেই কাজ হয়েছে। এখন আমরা উৎপাদনে যাব। আমাদের প্রয়োজন ৩০ লাখ টন কিন্তু সব মিলিয়ে ২০-২৫ লাখ টন হয়ে যাবে হয়তো ৫ লাখ টন আনতে হতে পারে। আমরা স্বয়ংসম্পূর্ণ”

দেশে কম-বেশি ৩০ লাখ মেট্রিকটন ইউরিয়া সারের চাহিদা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অক্টোবরে উৎপাদনে যাচ্ছে সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানা

আপডেট টাইম : ১২:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩