ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের চাপের পরেও বাংলাদেশের স্থির অবস্থান প্রশংসনীয় : ল্যাভরভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • ১৫৬ বার

যুক্তরাষ্ট্র ও তার বন্ধুদের নানামুখী চাপের পরেও বাংলাদেশ তার অবস্থান থেকে সরেনি বলে বাংলাদেশের প্রশংসা করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এসব বলেন ল্যাভরভ। এসময় রোহিঙ্গা ইস্যুতে গ্রহণযোগ্য সমাধান খুঁজতে রাশিয়া সহায়ক ভূমিকা রাখবে বলে আশ্বাস দেন তিনি।

ল্যাভরভ বলেন, বাইরের শক্তি বাংলাদেশের কিছু ইস্যুতে চাপ তৈরির চেষ্টা করছে যা গ্রহণযোগ্য নয়।

যুক্তরাষ্ট্র ও তার বন্ধুদের নানামুখী চাপেও বাংলাদেশ তার অবস্থান থেকে সরেনি, যা প্রশংসনীয়

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এলএনজিসহ আরও বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া। স্যাংশনের কারণে সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু আমি আশ্বস্ত করছি, সময় মতোই রূপপুর প্রজেক্ট শেষ হবে।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের চাপের পরেও বাংলাদেশের স্থির অবস্থান প্রশংসনীয় : ল্যাভরভ

আপডেট টাইম : ১১:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩