ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

নিজ বাড়িতে ২ মন্ত্রীকে খাওয়ালেন ডিবিপ্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • ২০৭ বার

নিজ বাড়ি কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা হাওরাঞ্চলে দুই মন্ত্রীকে দুপুরের খাবার খাইয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবারে মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের বাড়িতে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে দুপুরের খাবার খাওয়ান তিনি।

ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ তার ফেসবুক পেজে লেখেন— আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং মাননীয় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার মহোদয় কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্টে আসেন। এ সময় প্রেসিডেন্ট রিসোর্টের এমডি মন্ত্রীদের ফুল দিয়ে বরণ করেন। পরে অতিথি মহোদয়গণ আমার গ্রামের বাড়িতে আসেন।

তিনি আরও লেখেন, মাননীয় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আমার আত্মীয়। সেই সূত্রে আমার বাড়িতে পারিবারিক মিলনমেলায় অংশগ্রহণ করেন। রাষ্ট্রীয় কাজে কিশোরগঞ্জ সফরে থাকা পরিকল্পনামন্ত্রী মহোদয় আমার আমন্ত্রণে কিছু সময় আমার বাড়িতে অবস্থান করেন এবং দুপুরের খাবার গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানসহ অন্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

নিজ বাড়িতে ২ মন্ত্রীকে খাওয়ালেন ডিবিপ্রধান

আপডেট টাইম : ০১:১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩