ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সরকারি ৬ দপ্তর-সংস্থার শীর্ষ পদে রদবদল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • ২২২ বার

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটসহ ছয় সরকারি দপ্তর-সংস্থার শীর্ষ পদে রদবদল আনা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এই রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) খন্দকার মোস্তাফিজুর রহমান।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহীদুল আলম।

অন্যদিকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মুনিম হাসানকে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) করা হয়েছে।

এছাড়া জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) মহাপরিচালক হয়েছেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনা।

আর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. হারুন অর রশিদকে সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করা হয়েছে।

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আব্দুস সামাদকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

অন্য আদেশে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সালেহ আহমদ মোজাফফরকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সরকারি ৬ দপ্তর-সংস্থার শীর্ষ পদে রদবদল

আপডেট টাইম : ১১:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩