ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

ফের বাড়ল এলপিজির দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ১৪৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে বাসাবাড়িতে ব্যবহৃত ১২ কেজি এলপিজির নতুন দাম হলো ১ হাজার ২৮৪ টাকা।

আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। ভোক্তা পর্যায়ে এই নতুন দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান মো. নুরুল আমিন জানান, গত মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল এক হাজার ১৪০ টাকা। এর আগের মাসে ছিল ৯৯৯ টাকা। এখন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাড়ে পাঁচ কেজি বোতলজাত এলপিজির দাম ৫৮৯ টাকা, সাড়ে ১২ কেজির দাম এক হাজার ৩৩৮ টাকা, ১৫ কেজির দাম এক হাজার ৬০৫ টাকা, ১৬ কেজির দাম এক হাজার ৭১২ টাকা, ১৮ কেজির দাম এক হাজার ৯২৬ টাকা, ২০ কেজি এক হাজার ১৪০ টাকা, ২২ কেজি দুই হাজার ৩৫৫ টাকা, ২৫ কেজি দুই হাজার ৬৭৫ টাকা, ৩০ কেজি তিন হাজার ২১০ টাকা, ৩৩ কেজি তিন হাজার ৫৩১ টাকা, ৩৫ কেজি তিন হাজার ৭৪৫ টাকা এবং ৪৫ কেজির দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার ৮১৫ টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

ফের বাড়ল এলপিজির দাম

আপডেট টাইম : ০৫:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩